ইদে বানিয়ে ফেলুন সুস্বাদু ‘মাটন নেহারি’

নানা রীতি রেওয়াজ পালন ছাড়াও এদিন সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকে তা হল খাওয়াদাওয়া। আজ ইদের দিনে বানিয়ে ফেলুন বাড়িতে 'মাটন নেহারি'। রইল রেসিপি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ ১০ জুলাই কোরবানির ইদ। আজকের এই দিনে নিজের সবথেকে প্রিয় জিনিসটাকে কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ। নানা রীতি রেওয়াজ পালন ছাড়াও এদিন সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকে তা হল খাওয়াদাওয়া। আজ ইদের দিনে বানিয়ে ফেলুন বাড়িতে ‘মাটন নেহারি’। রইল রেসিপি।

উপকরণঃ

মাটন- ১ কেজি (পায়া)

ঘি- ৪ টেবিল চামচ 

পেঁয়াজ কুঁচি- ৩টে বড় মাপের

আদা বাটা-১ টেবিল চামচ  

রসুন বাটা-১ টেবিল চামচ 

ধনে গুড়ো-২ টেবিল চামচ 

হলুদ গুড়ো-১ চা চামচ  

গরম মশলা গুড়ো- ২ টেবিল চামচ 

ময়দা- ২ টেবিল চামচ 

লেবুর রস- ১ টেবিল চামচ 

নুন- স্বাদমত 

প্রণালীঃ প্রেসার কুকারে প্রথমে মাংস আর জল দিয়ে বসিয়ে দিন। ২ট সিটি দিয়ে নামিয়ে রাখুন। এরপর মাটনের স্টক আলাদা করে রেখে মাটন জল ঝরিয়ে রেখে দিন। এরপর কড়াইতে ঘি দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিন। এরপর এতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিনিট পাঁচেক রান্না করার পর তাতে মাটন স্টক ও গরম মশলা যোগ করে মাংসের টুকরোগুলি ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা আঁচে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিন। ভালোভাবে সিদ্ধ হতে দিন। সিদ্ধ হয়ে এলে একটি বাটিতে ময়দা ও মাটনের স্টক মিশিয়ে নিয়ে মাংসের উপর ঢেলে দিন। এরপর আরও মিনিট দশেক রেখে দিন। মাংসের গ্রেভি খানিকটা ঘন হয়ে এলে তাঁর উপর লেবুর রস ছড়িয়ে রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন ‘মাটন নেহারি’।  

 

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’