শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট বিরোধী আন্দোলনে সামিল মহানামা-জয়সূর্য

দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার-হাজার মানুষ জড়ো হয়েছেন রাজধানীতে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের (President Gotabaya Rajapakshe) পদত্যাগের দাবিতে সাধারণ মানুষের আন্দোলনে শনিবার উত্তাল হয়ে উঠেছে শ্রীলঙ্কার (Sri Lanka) রাজধানী কলম্বো (Colombo)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার-হাজার মানুষ জড়ো হয়েছেন রাজধানীতে। সেই মানুষের ভিড়ে দেখা গেল দেশের দুই প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার রোশান মহানামা (Roshan Mahanama) ও সন‍ৎ জয়সূর্যকে (Sanat Jaysuriya)। দুজনেই অবিলম্বে পদত্যাগের জন্য গোতাবায়াকে (Gotabaya Rajapakshe) অনুরোধ জানিয়েছেন। দেশের দুই কিংবদন্তী ক্রিকেটারকে পাশে পেয়ে যথেষ্টই উল্লসিত আন্দোলনকারীরা।

১৯৪৮ সালের পরে সবচেয়ে ভয়াবহ আর্থিক মন্দার মুখে পড়েছে দ্বীপরাষ্ট্রটি। গত কয়েক মাস ধরে জ্বালানি (Fuel), বিদ্যুৎ (Energy) ও খাবারের (Food) তীব্র আকাল (Crisis) দেখা গিয়েছে। সংসার চালাতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছেন। আর্থিকভাবে দেউলিয়া হওয়ার জন্য তাঁদের সব রাগ গিয়ে পড়েছে গত কয়েক বছর ধরে দেশের শাসন ক্ষমতায় থাকা রাজাপক্ষে পরিবারের ওপরে। বিক্ষোভের জেরে এদিন অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রাণ বাঁচাতে কলম্বোর বাসভবন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

এদিন আন্দোলনকারীদের সঙ্গে দেখা গিয়েছে দেশের দুই কিংবদন্তী ক্রিকেটার রোশান মহানামা ও সন‍ৎ জয়সূর্য। রাজপথে নামার আগেই এক টুইট করেছিলেন মহানামা। সেই টুইটে তিনি লিখেছেন, ‘এই লড়াই শুধু নিজেদের বেঁচে থাকারই নয়, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেও। ১৯৪৮ সালের পর গোটা দেশ আজ একত্রিত হয়েছে। দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক সিস্টেমকে বদলে দেওয়ার এটাই হয়তো শেষ সুযোগ। আমি জীবনের অনেকটা সময় পেরিয়ে এসেছি। শুধু চাই,  তরুণ প্রজন্মের কাছে এই শ্রীলঙ্কাকে আরও ভাল বাসযোগ্য করে যেতে।’ আর তাঁর এক সময়ের সতীর্থ সন‍ৎ জয়সূর্য চাঁচাছোলা ভাষায় লিখেছেন, ‘আমি সবসময় দেশের সাধারণ মানুষের সঙ্গে আছি। দ্রুত আমরা জয় সেলিব্রেট করব।’

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়