শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন ধরিয়ে দিল বিক্ষোভকারীরা

শনিবার রাতে ইস্তফা দেওয়ার পরেই তাঁর ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: ইস্তফা দেওয়ার কথা জানিয়েও জনরোষ থেকে বাঁচতে পারলেন না শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী (Sri Lanka Prime Minister) রনিল বিক্রমসিংহে (Ranil Wickremsinghe) । শনিবার রাতে ইস্তফা দেওয়ার ঘোষণার পরেই তাঁর ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রীর সচিবালয় (Pmo) থেকে এক প্রেস বিবৃতিতে বিক্রমসিংহের ব্যক্তিগত বাড়িতে অগ্নিসংযোগের কথা জানানো হয়েছে।  যদিও এখনও পর্যন্ত ওই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। 

গত মে মাসে দেশে চরম আর্থিক সঙ্কট দেখা যাওয়ার পরেই শ্রীলঙ্কার ত‍ৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা আজাপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ করেছিলেন বিক্ষোভকারীরা। শুধু আজাপক্ষে নয়, শাসকদলের একাধিক সাংসদের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। চলে ভাঙচুর। তিন মাসের মাথায় যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। 

১৯৪৮ সালের পরে চরম আর্থিক সঙ্কটের মুখোমুখি শ্রীলঙ্কাবাসী। জ্বালানি নেই। খাবার নেই। ওষুধও মিলছে না। কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। আর দেশের এই চরম দুরবস্থার জন্য প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষকেই দায়ী করেছেন দ্বীপরাষ্ট্রটির আমজনতা। এদিন সকালেই প্রেসিডেন্টের অপসারণের দাবিতে ব্যাপক বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। পুলিশের বাধা টপকে দখল করে নেন প্রেসিডেন্ট ভবন। পরিস্থিতি বেগরিক বুঝতে পেরে শুক্রবার রাতেই সরকারি বাসভবন ছেড়ে সেনাদের আশ্রয়ে চলে গিয়েছিলেন রাজাপক্ষে। এদিন সকালেই অবশ্য দেশ ছেড়ে তিনি বিদেশে পালিয়ে গিয়েছেন বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। পরিস্থিতির কথা বিবেচনা করে পদত্যাগ করতে রাজি আছেন বলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। কিন্তু তাতেও শান্ত হননি আন্দোলনকারীরা। 

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার