প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ৬০ জনকে তলব করল ইডি

২০১৭ সালের দ্বিতীয় নিয়োগ তালিকার ২৬৯ জন শিক্ষক- শিক্ষিকার চাকরি গিয়েছে। এই ২৬৯ জনের মধ্যে ৬০ জনকে তলব করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষক মামলায় তলব করল ইডি (ED)। তলব করা হয়েছে শিক্ষক- শিক্ষিকাদের। প্রায় ৬০ জনকে তলব করেছে ইডি। তাঁদের ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। আগামী সপ্তাহে তাঁদেরকে হাজিরা দিতে বলা হয়েছে সিজিও কমপ্লেক্সে। উল্লেখ্য, ২০১৭ সালের দ্বিতীয় নিয়োগ তালিকার ২৬৯ জন শিক্ষক- শিক্ষিকার চাকরি গিয়েছে।

যে ২৬৯ জন শিক্ষক- শিক্ষিকার চাকরি গিয়েছে তাঁদেরকে ১ নম্বর করে বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের যুক্তি ছিল, প্রশ্নপত্রে ভুল থাকার কারণ দেখিয়ে ১ নম্বর করে বাড়ানোর দাবি তুলেছিল চাকরিপ্রার্থীরা। তাই ১ নম্বর করে বাড়ানো হয়েছিল। সেই হিসেবেই চাকরি হয়েছে। এই ২৬৯ জনের মধ্যে ৬০ জনকে তলব করা হয়েছে।

বাগদার রঞ্জনের তদন্তে নেমে ইডি বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে বলে দাবি। অনুমান এই সব অ্যাকাউন্টের মাধ্যমে চাক্রির জন্য আর্থিক লেনদেন হয়েছে। এই সমস্ত লেনদেনে ৬০ জন যুক্ত কি না, তা খতিয়ে দেখা হতে পারে। কার অ্যাকাউন্টে, কত, কী ভাবে টাকা পাঠানো হয়েছে তা জানতে চাওয়া হবে, এই ৬০ জনের কেউ টাকা পাঠিয়ে থাকলে।

অন্যদিকে, গত শুক্রবার তৃণমূল ভবন থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, রাজ্যের বিভিন্ন স্কুলের শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে চায় রাজ্য। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তারপরেই বলেন, সার্ভার রুম বন্ধ থাকার কারণে কাজের সমস্যা হবে কিছু। উল্লেখ্য, আদালতের নির্দেশে এসএসসি ভবনের সার্ভার রুম র‍য়েছে সিবিআইয়ের কব্জায়। শিক্ষামন্ত্রী বলেন, মহামান্য আদালত সুবিচার দেবে, এ ব্যাপারে আশাবাদী তিনি ও সরকার‌।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের