ইসসস… এমন একটা ক্যাফে যদি কলকাতায় থাকত

মানে ধরুন এমন একটা ক্যাফে যেখানে চা-কফির সঙ্গে মিলতে পারে উদ্দাম যৌনতা আর বিনামূল্যে কন্ডোমের প্যাকেট তাহলে কেমন হত!

Share:

নিজস্ব প্রতিনিধি: কল্লোলিনী তিলোত্তমার বয়স যত বাড়ছে সে যেন তার রূপ যৌবন নিয়ে আরও বেশি করে সেজেগুজে উঠছে। উত্তর হোক কী দক্ষিণ সর্বত্র আধুনিকতার ছোঁয়া। ইলেক্ট্রিক বাস, মেট্রো, মল, মাল্টিপ্লেক্স, ওলা-উবের, নাইট ক্লাব, ক্যাফে, কী না নেই এখনকার কলকাতায়। এবার যদি সেখানে এসে হাজির হয় একটি কন্ডোম ক্যাফে(Condom Cafe) তাহলে কেমন হয়! মানে ধরুন এমন একটা ক্যাফে যেখানে চা-কফির সঙ্গে মিলতে পারে উদ্দাম যৌনতা আর বিনামূল্যে কন্ডোমের প্যাকেট তাহলে কেমন হত! কী পড়ে গায়ে কাঁটা দিচ্ছে না। নাহ মশাই, এসব কিছুই হবার নয়, আবার হতেও পারে। মানে ধরুন যদি থাইল্যান্ডের কন্ডোম ক্যাফে কলকাতায়(Kolkata) চলে আসে তাহলে কেমন হয়! চলুন খুলেই বলি।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক(Bankok)। সেখানেই রয়েছে একটি ক্যাফে। নাম তার Cabbages And Condoms। সেখানে বাধাহীন যৌন উত্তেজনার স্বাদ পেতে নিত্যদিন হাজির হন শয়ে শয়ে পর্যটক। সেই ক্যাফেতে রয়েছে অভিনব সব খাবার। যেমন কন্ডোম আইসক্রিম, কন্ডোম টফি, কন্ডোম চিকেন, পর্ক ইন কন্ডোম ইত্যাদি। এখানেই শেষ নয়, খাবার বিল মেটানোর পর সকলের হাতে তুলে দেওয়া হয় এক প্যাকেট কন্ডোম, আর সেটাও বিনামূল্যে। ক্যাফের অন্দরসজ্জায় চারিদিকে ব্যবহার করা হয়েছে কন্ডোম। কন্ডোমের তৈরি ল্যাম্পশেড, কন্ডোমের তৈরি ফুলদানি, এমনকি ক্যাফেতে ঢোকার সময় দুটি পুরুষ ও মহিলার মূর্তিও সাজানো হয়েছে কন্ডোমের তৈরি পোশাকে। ক্যাফের সবকিছুতেই ব্যবহার করা হয়েছে কন্ডোম। ক্যাফের মেনু কার্ডেও ব্যবহার করা হয়েছে কন্ডোম। ক্যাফেতে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে মেতে ওঠা যাবে অবাধ যৌন মিলনে। ছেলে চাইলে ছেলে পাবেন, মেয়ে চাইলে মেয়ে। চাইলে তৃতীয় লিঙ্গের মানুষও পেয়ে যাবেন যৌনতাকে উপভোগ করার জন্য। আর এই জিনিসই যদি এবার কলকাতায় এসে হাজির হয় তাহলে কেমন হয়!

আসলে ঘটনাটি ঘটেছে যে, কলকাতার এক দম্পতি ঘুরতে গিয়েছিলেন ব্যাংকক। সেখানে তাঁরা ওই কন্ডোম ক্যাফেতেও গিয়েছিলেন। সেখানকার পরিবেশ দেখে তাঁরা বেশ খুশিও হন। সেই ক্যাফের ধাঁচেই দক্ষিণ কলকাতার রাসবিহারী এলাকায় তাঁরা এইরকমই একটি ক্যাফে খুলতে চান যেখানে প্রায় একই রকম পরিবেশ থাকবে। খালি থাকবে না যৌনতার কোনও পরিষেবা বা সুযোগসুবিধা। মানে কন্ডোম দিয়ে ক্যাফে সাজানো থাকবে, প্রতি বিলের সঙ্গে একটা কন্ডোমের প্যাকেট ফ্রিতেও পাওয়া যাবে। খালি অবাধ যৌনতার কোনও সুযোগ থাকবে না। নিজের সঙ্গীকে নিয়ে সেই ক্যাফেতে এসে কিছুটা সময় কাটিয়ে যেতেই পারে তরুণ প্রজন্ম। তবে অবাধ যৌনতার সুযোগ নিতে হলে আপনাকে ব্যাংককে ঢুঁ মারতেই হবে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের