নাম মাত্র উপকরণে বানিয়ে ফেলুন চিকেনের ভিন্ন স্বাদের এই রেসিপি

সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নেওয়াই যায় মুরগির মাংসের অন্যরকম পদ। তাই বানিয়ে ফেলতে পারেন দই ও কাজু দিয়ে মুরগির ঝোল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুরগির মাংসের কোনও পদ রান্না করা মানেই তা নানারকমের মশলা দিয়ে রান্না করা মুখরোচক এক খাবার। কিন্তু না মাঝে মাঝে তো জিভও স্বাদ বদল চায় আর তাই এবার অতিরিক্ত মশলার পরিবর্তে সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নেওয়াই যায় মুরগির মাংসের অন্যরকম পদ। তাই বানিয়ে ফেলতে পারেন দই ও কাজু দিয়ে মুরগির ঝোল। রইল রেসিপি। 

উপকরণ-

 মুরগির মাংস (৫০০ গ্রাম

আদা-রসুন বাটা- ১/২ চা চামচ

পেঁয়াজ বাটা- ১ চা চামচ

নুন- স্বাদমত 

চিনি- স্বাদমত 

টকদই- আধ কাপ 

ঘি- ৫০ গ্রাম

গোটা গরম মশলা- ২০ গ্রাম

কাজু বাটা- ৫০ গ্রাম

পোস্ত বাটা- ৫০ গ্রাম

কাঁচালঙ্কা কুচানো- প্রয়োজন মত

প্রণালীঃ প্রথমে মাংস ভালো করে ধুয়ে ভালো ভাবে জল ঝরিয়ে নিয়ে তাতে টকদই, কাঁচা লঙ্কা, নুন, চিনি, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে নিয়ে ঘন্টা দুয়েক রেখে দিন। এরপর কম আঁচে একটি পাত্র গরম করে নিয়ে তাতে ঘি দিয়ে গোটা গরম মশলা দিয়ে সামান্য ভেজে নিন। এরপর এতে বেটে রাখা পেঁয়াজ দিয়ে আরও খানিকটা ভেজে নিন। 

পেঁয়াজ ভাজা হয়ে এলে এবার তাতে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিন। মিনিট ১৫ মতো কষিয়ে নিয়ে তাতে এবার বেটে রাখা কাজু ও পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করে করে নিয়ে পরিমাণ মত জল দিয়ে দিন। এবার ঢাকা দিয়ে কম আঁচে মাংস সিদ্ধ হতে দিন। নামানর আগে নুন, চিনির পরিমাণ ঠিক আছে কিনা তা একবার চেখে নিয়ে নামিয়ে নিন। উপর থেকে কাঁচা লঙ্কা কুচি ও সামান্য ঘি দিয়ে নামিয়ে নিন ‘পোস্ত কাজু কাঁচা লঙ্কায় মুরগির ঝোল’ 

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’