চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শ্রীলঙ্কার ‘পলাতক’ রাষ্ট্রপতি গোতাবায়াকে ভিসা দিল না আমেরিকা

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: জনরোষের হাত থেকে বাঁচতে দেশ ছেড়ে আমেরিকায় (United States) রাজনৈতিক আশ্রয় (Political Shelter) নেওয়ার চেষ্টা করেছিলেন ‘পলাতক’ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksha)। কলম্বোয় মার্কিন দূতাবাসে (US Consulate In Colombo) ভিসা চেয়ে আবেদনও জানিয়েছিলেন তিনি। কিন্তু দ্বীপরাষ্ট্রে আগুন জ্বালানোর নেপথ্য নায়ককে ভিসা দিতে রাজি হননি মার্কিন দূতাবাসের আধিকারিকরা। ফলে দেশ ছেড়ে পালিয়ে মার্কিন মুলুকে আশ্রয় নেওয়ার পরিকল্পনা ভেস্তে গিয়েছে খলনায়ক গোতাবায়ার।

জনরোষের হাত থেকে বাঁচতে গত শুক্রবার রাতেই সরকারি বাসভবন ছেড়ে পালিয়ে গিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksha)। কিন্তু তাঁর অবস্থান নিয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক গুজব রটছে। আর সেই গুজব ছড়ানোর গুরুদায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছে বিশ্বাসযোগ্যহীন হয়ে পড়া একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। মঙ্গলবার সকাল থেকেই দাবানলের মতো গুজব রটেছিল, দেশ ছেড়ে পালানোর জন্য বিমানবন্দরে হাজির হয়েছিলেন পলাতক প্রেসিডেন্ট। কিন্তু অভিবাসন দফতরের আধিকারিকদের প্রচেষ্টায় সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে। যদিও অভিবাসন আধিকারিকদের সংগঠন ওই খবরের সত্যতা অস্বীকার করে বিবৃতি প্রকাশ করেছে। পাশাপাশি জল্পনা ছড়িয়েছিল, দেশের বায়ু সেনা প্রধানের (Air Force Chief) ব্যক্তিগত বাড়িতে আত্মগোপন করেছেন গোতাবায়া রাজাপক্ষে। কিন্তু বায়ুসেনার পক্ষ থেকেও ওই খবর অস্বীকার করা হয়েছে।

পলাতক প্রেসিডেন্টের অবস্থান নিয়ে ধোঁয়াশা যখন তুঙ্গে তখনই কলম্বোয় অবস্থিত মার্কিন দূতাবাসের এক আধিকারিক জানিয়েছেন, নতুন করে জন আন্দোলন দানা বাঁধতেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন জানিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। আগে মার্কিন নাগরিকত্ব (American citizenship) ছিল গোতাবায়া রাজাপক্ষের। কিন্তু ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে গিয়ে ওই নাগরিকত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। কেননা, শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী, কোনও দ্বৈত নাগরিক দেশের সাংবিধানিক প্রধান পদে লড়তে পারবেন না। প্রাক্তন মার্কিন নাগরিকত্বের কথা উল্লেখ করে ভিসা চেয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। কিন্তু সেই আর্জি খারিজ করে দেওয়া হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, নিহত আট শিশু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ