দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সন্তানের কথা ভেবে শিল্পী সমিতির ভোটে লড়ছেন না পরীমণি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের ডিগবাজি খেলেন ঢাকাই সিনেমার বহুল আলোচিত নায়িকা পরীমণি। শনিবার দুপুরে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘অনাগত সন্তানের কথা মাথায় রেখে চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে লড়বেন না।’ পরীমণির এমন সিদ্ধান্তে কার্যত বিপাকে পড়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুন। কেননা, তাঁদের প্যানেলের হয়েই শিল্পী সমিতির কার্যকরী সদস্য পদে লড়ার কথা ছিল ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকার। ভোটে না লড়লেও পরীমণির নাম শিল্পী সমিতির নির্বাচনী ব্যালটে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার  অভিনেতা পীরজাদা হারুন।

গত মঙ্গলবার রাতেই শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেলের হয়ে কার্যকরী পরিষদে লড়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন পরীমণি। আর তাঁর ভোটে লড়াইয়ের খবর টক অফ দ্য কান্ট্রি হয়ে উঠেছিল। চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িতদের অধিকাংশই পরীমণির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। শিল্পী সমিতির পদাধিকারী না হওয়া সত্বেও গত কয়েক বছর ধরে সহশিল্পীদের দুর্দিনে-বিপদে পাশে দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকা।

যদিও মনোনয়ন জমা দিলেও ভোটপ্রচারে দেখা যায়নি তাঁকে। এদিন আচমকাই শিল্পী সমিতির ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে পরীমণি সাংবাদিকদের বলেন, ‘চিকিৎসক আমাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। আমার অনাগত সন্তানের জন্মের আগে আমি কোনও ধরনের ঝুঁকি নিতে চাই না। ভোটে লড়তে গেলে ন্যূনতম সময় দেওয়া দরকার। আমার পক্ষে সেই সময় দেওয়া সম্ভব হচ্ছে না। তাছাড়া ভোটের আগেই চিকি‍ৎসার জন্য আমাকে ভারতে যেতে হবে।’

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ