চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কারচুপি রুখতে বাংলাদেশে সংসদ ভোটে থাকছে এক লক্ষ সেনা, দেড় লক্ষ পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা ঘোষণা করেছেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। যদিও নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে অনেকেই সংশয়ী।  যদিও নির্বাচন হওয়া নিয়ে কোনও সংশয় নেই বলেই মনে করেন নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা। তাই ফেব্রুয়ারির ভোট ঘিরে জোর কদমে প্রস্তুতি শুরু করেছেন তাঁরা। আগামী নির্বাচনে যাতে কোনও কারচুপি না হয় কিংবা অভিযোগ না ওঠে তা নিশ্চিত করতে কমপক্ষে এক লক্ষ সেনা সদস্য ও দেড় লক্ষ পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আনসার বা ভিডিপি সদস্যদেরও দায়িত্ব দেওয়া হচ্ছে।

এদিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বিষয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রকের  সিনিয়র সচিব নাসিমুল গনি, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান-সহ সেনা, নৌ, বিমানবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর শীর্ষ আধিকারিকরা অংশ নিয়েছিলেন। বৈঠকে  ভোটের সময় নজরদারি বাড়াতে বডি-ওর্ন ক্যামেরা, ড্রোন-সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে পুলিশের মহানির্দেক (আইজিপি) বাহারুল আলম জানান, আসন্ন নির্বাচনে দেড় লাখ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। আনসার ও ভিডিপির সাড়ে পাঁচ থেকে ছয় লাখ সদস্য। এ ছাড়া ৯০ হাজার থেকে ১ লাখ সেনা সদস্য থাকবে। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সচিব আখতার আমেদ সাংবাদিকদের জানিয়েছেন ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঁচ দিনের পরিবর্তে আট দিন মাঠে রাখার প্রস্তাব এসেছে। নির্বাচনের আগে তিন দিন, নির্বাচনের দিন এবং পরবর্তী চার দিন। বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’ ভোটের সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ‘সদ্য শেষ হওয়া দুর্গাপুজোর সময় এনটিএমসি প্রযুক্তি ব্যবহার করে সফলভাবে ৩৫ হাজারের বেশি মণ্ডপ মনিটর করা হয়েছে, সেই অভিজ্ঞতা নির্বাচনে প্রয়োগ করার কথা ভাবা হচ্ছে।’

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ