Bangladesh: একইসঙ্গে করোনায় আক্রান্ত সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি

পরিস্থিতির অবনতি হলে ফের ভার্চুয়াল আদালত বসানোর ইঙ্গিত দিয়েছেন প্রধান বিচারপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে কয়েকদিন ধরেই বেলাগাম সংক্রমণ চালাচ্ছে করোনাভাইরাস (Coronavirus)। দৈনিক সংক্রমণ দীর্ঘদিন বাদে ফের ১৬০০-র গন্ডি ছাড়িয়েছে। এবার শীর্ষ আদালতেও (Bangladesh Supreme Court) থাবা বসাল প্রাণঘাতী ভাইরাস। একই সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতি (Judge)। ফলে বিভিন্ন মামলার শুনানি বন্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতির কথা বিবেচনা করে আইনজীবীদের সহযোগিতার অনুরোদ জানিয়েছেন দেশের প্রধান বিচারপতি (Chief Justice) হাসান ফয়েজ সিদ্দিকী (Hasan Fayez Siddique)। সেই সঙ্গে প্রাণঘাতী ভাইরাসের বেলাগাম তাণ্ডবের কারণে ফের ভার্চুয়াল আদালত বসানো হতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।
আজ সোমবার আদালতের কাজ শুরু হওয়ার পরে এজলাসে উপস্থিত অ্যাটর্নি জেনারেল (Attorney General) এ এম আমিনউদ্দিনকে (A M Aminuddin) লক্ষ্য করে প্রধান বিচারপতি (Chief Justice) বলেন, ‘বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি রাজিক আল জালাল বিচারপতি ইকবাল কবীর সহ একইসঙ্গে ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হওয়ায় আদালত চালানোর কাজ কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। পরিস্থিতি খারাপ হলে ফের হয়তো ভার্চুয়ালি আদালত বসানোর দিকে এগোতে হবে।’ অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন প্রধান বিচারপতিকে আশ্বাস দেন, সব আইনজীবীই আদালত পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করবেন।’
সূত্রের খবর, গত শনিবার পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে (Padma Bridge Opening Ceremony) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণের পরেই বিচারপতিরা বিধি মেনে করোনা পরীক্ষা করান। তখনই ১২ বিচারপতির করোনা পজিটিভ (Covid Positive) ধরা পড়ে।

১৫০ বছর আগে হারিয়ে গিয়েছিল সব, কীভাবে ফের শুরু হল মুখোপাধ্যায় বাড়ির পুজো?

মানি ও জেড প্ল্যান্ট ভুলে বাড়িতে লাগান এই গাছ, টাকার বৃষ্টি হবে

পুরনো জামাকাপড় দিয়ে ঘর মোছেন? জানেন কি রুষ্ট হতে পারেন দেবী লক্ষ্মী!

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর