চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আওয়ামী ‘গুন্ডাদের’ হুমকিতে ভোট ময়দান থেকে সরে দাঁড়াচ্ছেন প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে আওয়ামী গুন্ডাদের হুমকি আর তাণ্ডব। আর সেই তাণ্ডব আর হুমকির মুখে ভোটের ময়দান থেকে সরে দাঁড়াচ্ছেন একের পর এক প্রার্থী। মঙ্গলবার ভোটের ময়দান ছাড়ার কথা ঘোষণা করেছেন জাতীয় পার্টির পাঁচ প্রার্থী। তাঁরা হলেন তাঁরা হলেন সুনামগঞ্জ-১ আসনের আবদুল মান্নান তালুকদার, হবিগঞ্জ-২ আসনের শংকর পাল, দিনাজপুর-২ আসনের মাহবুব আলম, টাঙ্গাইল-৭ আসনের জহিরুল ইসলাম ও গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সামসুদ্দিন খান। এনিয়ে জাতীয় পার্টির ১১ প্রার্থী ভোট থেকে সরে গেলেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমনিতেই দেশের প্রধান বিরোধী দলগুলি লড়ছে না। গোটা বিশ্বের কাছে নির্বাচনের গ্রহণযোগ্যতা তৈরিতে নিজেদের লেজুড় সংগঠন হিসাবে পরিচিত সাইবোর্ড সর্বস্ব দলগুলিকে নামিয়ে দিয়েছে শাসকদল আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া নেতা-নেত্রীরাও নির্দল প্রার্থী হয়ে নেমে পড়েছেন।

কিন্তু গত কয়েকদিন ধরেই নির্দল ও অন্যান্য দলের প্রার্থীদের প্রচারে হামলা চলছে। নির্বাচনী কার্যালয়ে আগুন ধরানো-সহ হুমকি দেওয়া চলছে। আর সেই হুমকির মুখে প্রাণ বাঁচাতে অনেকেই ভোট ময়দান থেকে সরে দাঁড়াচ্ছেন। গত কয়েকদিনে প্রার্থীপদ প্রত্যাহারের হিড়িক পড়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী তথা বাহুবলী সাংসদ শামীম ওসমানের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে থাকা জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ছালাউদ্দিন খোকা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।  গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটি একাংশ) ও গাজীপুর-৫ (কালীগঞ্জ ও সদর একাংশ) আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী ও মহানগর জাতীয় পার্টির সভাপতি এম এম নিয়াজ উদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের আনুষ্ঠানিক সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে কতজন প্রার্থী ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন, সে সংক্রান্ত কোনও তথ্যই নেই নির্বাচন কমিশনের কাছে। তবে ৩০০ আসনের মধ্যে কমপক্ষে ৭৫টি আসন থেকে কোনও না কোনও প্রার্থী সরে দাঁড়িয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ