সাজার মেয়াদ শেষের পরেও বাংলাদেশের জেলে বন্দি ১৫০ ভারতীয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাজা থেকে মুক্তি পেলেও এখন জেল বন্দি রয়েছেন ভারতীয়রা। জানা গিয়েছে, সাজা মুক্তির পরেও ১৫৭জন বিদেশী  রয়েছেন  বাংলাদেশের কারাগারে। তাদের মধ্যে ১৫০ জন রয়েছেন ভারতীয় এবং পাঁচজন মায়ানমার , একজন পাকিস্তান এবং নেপালের নাগরিক। এই ১৫৭জন বন্দির মধ্যে রয়েছেন ১৯জন নারী। উচ্চ আদালতের রায়দানের পরও তারা এখনও জেলবন্দি রয়েছেন।

প্রসঙ্গত, মৌলভীবাজারের শ্রীমঙ্গল দিয়ে অনুপ্রবেশের দায়ে ২০২২ সালের ১৯ জানুয়ারিতে  ত্রিপুরা রাজ্যের কমলপুর থানার বাসিন্দা গোবিন্দ উড়িয়াকে আটক করে সামরিক বাহিনী। তারপর আদালত রায়দান করেন গোবিন্দ উড়িয়াকে ২ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।   সেই সময়সীমা পার হওয়ার পরে আদালত জানায়, গোবিন্দ উড়িয়া তাঁর সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও চারদিন জেলবন্দি রয়েছেন। তাই তাঁকে দ্রুত দেশে ফেরানোর জন্য  মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপারকে নির্দেশ  দেয় । তবে সেই নির্দেশের পর এখনও জেলবন্দি রয়েছেন তিনি।

গত ১১ই জানুয়ারি বাংলাদেশের  হাইকোর্টে রিট পিটিশন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিভূতি তরফদার। এছাড়াও সাজা ভোগ গোবিন্দ উড়িয়াসহ সাজাপ্রাপ্ত বিদেশি কারাবন্দিদের প্রত্যাবাসনের ব্যবস্থা কে চ্যালেঞ্জ করা হয় রিটে। এরপরেই  কারা মহাপরিদর্শককে আদালত নির্দেশ দেয় আগামী ১০ মার্চ  মধ্যে সাজার মেয়াদ শেষের পরে যারা  জেলবন্দি রয়েছেন সেই তালিকা প্রকাশ করতে। তবে কবে তারা মুক্তি পাবেন তা এখনও জানা যায়নি।

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজির সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক