কুমিল্লায় হিন্দু মহিলাকে ধর্ষণের ঘটনায় উত্তাল বাংলাদেশ, ধর্ষককে বাঁচাতে আসরে খালেদার দল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে এক হিন্দু মহিলাকে ধর্ষণ এবং বিবস্ত্র মহিলার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে উত্তাল বাংলাদেশ। চাপে পড়ে অভিযুক্ত ধর্ষক ফজর আলীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। যদিও ধর্ষক তথা দলীয় নেতাকে বাঁচাতে আসরে নেমেছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দলের শীর্ষ নেতারা। ধর্ষিতা মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ওই ন্যক্করজনক ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার দায় জামায়াত ইসলামীর উপরে চাপিয়েছে। রবিবার (২৯ জুন) বিকেলে ধর্ষক ফজর আলীর পাশে দাঁড়িয়ে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য মুরাদনগরের ঘটনা সংগঠিত করা হয়েছে।’

গত বৃহস্পতিবার মুরাদনগরে ২৫ বছরের এক হিন্দু মহিলাকে জোর করে ধর্ষণ করে ফজর আলী নামে বিএনপির এক দাপুটে নেতা। নির্যাতিতার চি‍ৎকার শুনে আশেপাশের বাড়ি থেকে লোকজন ছুটে আসে। উদ্ধারের পরিবর্তে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় হিন্দু মহিলার ভিডিও তোলার পাশাপাশি তাঁকে দুশ্চরিত্রা আখ্যা দিয়ে বেধড়ক মারধর করে। বিবস্ত্র অবস্থায় থাকা মহিলার ৫১ সেকেন্ডের একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঝড়ের গতিতে ওই ভিডিও ছড়িয়ে পড়ে। নিন্দার ঝড় ওঠে গোটা দেশজুড়ে। সমাজমাধ্যমে অনেকেই প্রশ্ন তোলেন, ‘এর জন্যই কি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা হয়েছিল?’

গত শুক্রবার নির্যাতিতা মহিলা মুরাদনগর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করলেও পুলিশের ঘুম ভাঙেনি। ধর্ষক ও নির্যাতিতা মহিলার বিবস্ত্র ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পাণ্ডারা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দলের নেতা-কর্মী হওয়ায় গ্রেফতারের হিম্ম‍ৎ দেখায়নি পুলিশ। কিন্তু সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে বিক্ষোভ প্রশমিত করার নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশ পেয়েই এদিন সকালে ধর্ষক ফজর আলী এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় যুক্ত চারজনকে গ্রেফতার করা হয়। আর তাতেই ভয় পেয়ে যান বিএনপি নেতারা। ধর্ষককে বাঁচাতে সরাসরি আসরে নামেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররা।

 

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের