আন্দোলনের মধ্যে স্বস্তির খবর! বেতন বাড়ছে পোশাক শ্রমিকদের! কবে মিলবে বাড়তি টাকা?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:   দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের আবহে অবশেষে স্বস্তির খবর বাংলাদেশের পোশাক শিল্পের শ্রমিকদের জন্য। নতুন বেতন কাঠামো কার্যকরের সময়সীমা নিয়ে একমত হয়েছে শ্রমিক ও মালিকপক্ষ। নিম্নতম মজুরি বোর্ডের প্রথম বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো। আর সেই বর্ধিত বেতন শ্রমিকদের হাতে পৌঁছবে জানুয়ারি মাসে, ডিসেম্বরের বেতন পরিশোধের সময়। 

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম বৈঠক শেষে এই কথা জানান শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার। তিনি বলেন, শ্রমিকদের পক্ষ থেকে মজুরি নির্ধারণের প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছে মালিকপক্ষও। ফলে নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর করার বিষয়ে দুই পক্ষের মধ্যে কোনও মতবিরোধ নেই। বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিনও জানান, ডিসেম্বরের মধ্যে মজুরি নির্ধারণের কাজ শেষ করতে উভয় পক্ষ সম্মত হয়েছে। জানুয়ারি মাসে ডিসেম্বরের বেতনের সঙ্গে নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত টাকা পাবেন শ্রমিকরা। 

আরও পড়ুন:  ‘দীপাবলির পর পঞ্চায়েত দফতরে ৭ হাজার শূন্যপদে নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, গত ১ নভেম্বর সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। তার মাত্র তিন দিনের মধ্যেই প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিনের বৈঠকে বোর্ডের সদস্যদের পরিচিতি এবং মজুরি নির্ধারণের আইনি প্রক্রিয়া ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তী বৈঠকে মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির ক্ষেত্রে আরও অগ্রগতি হবে বলে আশাবাদী তিনি। চেয়ারম্যান আরও জানান, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের সংগঠন এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরবর্তী বৈঠকে প্রস্তাব জমা দিতে পারবেন। আগামী সপ্তাহেই বোর্ডের দ্বিতীয় বৈঠক হতে পারে। তাঁর কথায়, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে প্রয়োজনীয় প্রস্তুতির সুযোগ দেওয়া হবে। তবে এবার আগের মতো দীর্ঘ সময় লাগবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

উল্লেখ্য, তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বর মাসে। পরের মাস থেকেই তা কার্যকর হয়েছিল। সেই মজুরি কাঠামোর মেয়াদ চলতি নভেম্বরেই শেষ হচ্ছে। এর মধ্যেই বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। সেই পরিস্থিতিতে নতুন করে মজুরি বোর্ড গঠন করে সরকার।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়