ঘরেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির নারকেল-পোস্ত কাতলা, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবারের দুপুর হোক বা যেকোনো উৎসবের সাধারণ আয়োজন, চেটেপুটে খাওয়ার মতো একটি রাজকীয় পদ হল নারকেল-পোস্ত কাতলা। পোস্ত আর নারকেলের যুগলবন্দীতে তৈরি এই ঘন, ক্রিমি গ্রেভি অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে।

উপকরণ

৪-৫ টুকরো কাতলা মাছ, ২ টেবিল চামচ পোস্ত দানা, ১/৪ কাপ কোড়ানো নারকেল, ১/৪ কাপ টক দই, ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ৫-৬টি কাঁচালঙ্কা, ১/৪ চা চামচ কালোজিরে, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১/৩ কাপ সরষের তেল, স্বাদমতো নুন ও চিনি।   

পদ্ধতি

পোস্ত দানা সামান্য গরম জলে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর জল ছেঁকে ২টি কাঁচালঙ্কা ও অল্প জল দিয়ে মিক্সিতে মিহি করে বেটে নিন। মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে সামান্য নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে ভেজে নিন।মাছ ভাজার তেলের আঁচ কমিয়ে তাতে কালোজিরে ও ২টি চেরা কাঁচালঙ্কা ফোড়ন দিন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে পেঁয়াজ বাটা দিয়ে হালকা সোনালী হওয়া পর্যন্ত কষুন। এবার আঁচ একদম লো করে ভাজা মাছ, ফেটানো টক দই, হলুদ গুঁড়ো, কোড়ানো নারকেল এবং সামান্য নুন দিন। মাঝারি আঁচে মসলাটি ৩ থেকে ৪ মিনিট ভালো করে কষিয়ে মসলা ঘন হয়ে তেল ওপরে ভেসে উঠলে এতে হাফ কাপ ইষদুষ্ণ গরম জল দিন এবং গ্রেভি ফুটতে দিন। নামানোর আগে ওপর থেকে ১ চামচ কাঁচা সরষের তেল এবং বাকি কোড়ানো নারকেল ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিন। ব্যস! তৈরি আপনার গরম গরম নারকেল-পোস্ত কাতলা। ধোঁয়া ওঠা সাদা ভাত বা ঘি-ভাত কিংবা বাসন্তী পোলাওয়ের সাথে এটি পরিবেশন করুন।

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

সৌভাগ্য ফেরাতে ধনতেরাসে কেনাকাটার তালিকায় রাখুন এই ৯ জিনিস!

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে চেয়ারে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে দিলেন স্বামী! চাঞ্চল্য

বারবার খাবার গরম করছেন? নিজেই বাড়াচ্ছেন সংক্রমণের ঝুঁকি!

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা মমতাপন্থী বিধায়ক শোভনদেবের, হাইকোর্টে ফিরল মামলা

‘বাজারে দাম না পেলে আলু চাষিদের ভর্তুকি দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

খুলল ভাগ্য! ফের টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব পেলেন সূর্যকুমার, কাদের নেতৃত্ব দেবেন?