চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বন্দর নগরী চট্টগ্রামের জালালাবাদে ডেরা বেঁধে ভারত-সহ বিভিন্ন দেশে সাইবার প্রতারণা চালাচ্ছিল পাকিস্তানের ২১ জন নাগরিক। তাদের সঙ্গে দোসর হিসেবে ছিল চিনের পাঁচ নাগরিক। গোপন সূত্রে খবর পেয়ে ওই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত ৬৩ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম পুলিশের সন্ত্রাস দমন শাখা কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিইউ) গোয়েন্দারা। ধৃতদের ডেরা থেকে সার্ভার, কম্পিউটার, ল্যাপটপ-সহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। চক্রের সঙ্গে জড়িত বাকিদের সন্ধানে বিশেষ তল্লাশি শুরু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) ফয়সাল আহম্মদ জানিয়েছেন, চট্টগ্রামের খুলশী থানার জালালাবাদের একটি বহুতলের আটতলায় ১৪টি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল পাকিস্তান, চিন, নেপাল, লাওস ও ভিয়েতনামের ৬৩ নাগরিক। ৬৩ জনের মধ্যে লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চিনের ৫ জন, নেপালের ১ জন ও ভিয়েতনামের ১ জন নাগরিক রয়েছেন। দেশীয় একটি চক্রের সহায়তায় দেড় মাস আগে তাঁরা খুলশীর ওই আটতলা ভবন ভাড়া নেন। ভবনটির মালিক দুবাইপ্রবাসী। ডেরাতেই সার্ভার বসিয়ে ভারত-সহ বিভিন্ন দেশে সাইবার প্রতারণা চালাচ্ছিল।  গতকাল বৃহস্পতিবার রাতে অতর্কিতে হানা দিয়ে ৬৩ জনকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার জানিয়েছে, জেরায় ধৃতরা স্বীকার করেছে, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় অনলাইন প্রতারকদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চলছে। সেখানে প্রতারণার কাজ চালানো কঠিন হয়ে পড়ায় বাংলাদেশকে বেছে নিয়েছেন।  ভবনটির ১৪টি ইউনিটে সার্ভার, কম্পিউটার, ল্যাপটপসহ অনলাইন প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া গিয়েছে। যেহেতু পাসপোর্ট উদ্ধার করা যায়নি, তাই পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাছে ধৃতদের ভিসা সংক্রান্ত বিষয়টি বিস্তারিতভাবে জানতে চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর রাতে কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে অনলাইনভিত্তিক প্রতারণার অভিযোগে ছয় বিদেশি নাগরিককে গ্রেফতার  করেছিল পুলিশ। তাঁদের মধ্যে পাঁচজন চিনের ও একজন তাইওয়ানের নাগরিক। তাঁদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৪০টি ল্যাপটপসহ বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাইকেল থেকে পড়ে মৃত্যু ৪ বছরের স্কুল পড়ুয়ার

বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে রেকি! গ্রেফতার যুবক, তদন্তে পুলিশ

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’