পাখির বাচ্চা খুঁজতে গিয়ে মাটি চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু তিন শিশুর

ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাখির বাচ্চা ধরতে গিয়েছিল ওরা তিন জন। কিন্তু সামনে যে মৃত্যুফাঁদ রয়েছে, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। পাখি ধরতে গিয়ে মাটি চাপা পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারাল তিন শিশু। শনিবার ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইসলামনগরে। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন বেলা বারোটা নাগাদ ইসলামনগরের বাসিন্দা তিন শিশু ভাটেরা রাবার বাগানের একটি টিলার গর্তে পাখির বাচ্চা ধরতে গিয়েছিল। সকালে বৃষ্টি হওয়ায় টিলার মাটি কিছুটা নরম ছিল। আচমকাই সেই মাটি ধসে গিয়ে তিন শিশুই গর্তে চাপা পড়ে যায়। শিসুদের আর্ত চি‍ৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। মাটি সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় তিন শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধারের পরে তিন শিশুকে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকি‍ৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

কুলাউড়া থানার ওসি সঞ্জয় চক্রবর্তী সাংবাদিকদের জানান, মাটি চাপা পড়ে মর্মান্তিকভাবে যে তিন শিশুর মৃত্যু হয়েছে, তাদের পরিচয় শনাক্ত হয়েছে। ওই তিন শিশুর নাম সুমন (১৪), নাহিদ আহমদ (১৫) ও কবির আহমদ (৯)। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।  

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের