এক সঙ্গে তিন সন্তানের জন্ম, নাম রাখা হল স্বপ্ন-পদ্মা-সেতু

Share:

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: কেউ বলছেন, একেই বলে বাঙালির আবেগ। কেউ আবার বলছেন, আদিখ্যেতা! কিন্তু তাতে কিছু যায় আসে না নারায়ণগঞ্জের (Narayanganj) নবিগঞ্জের (Nabiganj) বাসিন্দা আশরাফুল ইসলাম অপু (Asraful Islam Apu) ও অ্যানি বেগমের (Anny Begum)। স্বপ্নের পদ্মাসেতুর সঙ্গে মিলিয়ে সদ্যোজাত তিন সন্তানের নামকরণ করতে পেরে গর্বিত তাঁরা। দু’জনের কথায়, ‘স্বপ্নের পদ্মাসেতু বাঙালির গর্ব। আমাদের সন্তানদের জন্মের মাসে পদ্মাসেতু উদ্বোধন হচ্ছে। সেই স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্যই এই নাম দিয়েছি।’

দেশ আর বিদেশের সম্মিলিত ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে নিজেদের অর্থেই পদ্মা নদীর উপরে দীর্ঘ সেতু নির্মাণ করেছে বাংলাদেশ। একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘাতে ঝাঁপানোর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (Bangabandhu Sk. Mujibur Rahaman) বজ্রনির্ঘোষ কণ্ঠে ঘোষণা করেছিলেন, “বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবা না”। বঙ্গবন্ধু কন্যা তথা দেশের বর্তমান প্রধানমন্ত্রী (Prime Minister) শেখ হাসিনা (Sk Hasina) ফের একবার প্রমাণ করলেন সত্যিই বাঙালিকে দাবিয়ে রাখা যায় না। আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন। আর তার এক সপ্তাহ আগেই স্বপ্নের সেই পদ্মাসেতুর সঙ্গে সদ্যোজাত তিন সন্তানের নাম রেখে গোটা দেশেই শোরগোল ফেলে দিয়েছেন আশরাফুল ইসলাম-অ্যানি বেগম।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার নারায়ণগঞ্জের (Narayanganj) এক বেসরকারি নার্সিংহোমে এক সঙ্গে তিন সন্তানের জন্ম দেন নবিগঞ্জের (Nabiganj) বাসিন্দা অ্যানি বেগম (Anny Begum)। ফুটফুটে তিন সন্তানের মধ্যে একটি ছেলে ও বাকি দুটি মেয়ে। ছেলের নাম রাখা হয়েছে ‘স্বপ্ন’ (Swapno) আর দুই মেয়ের নাম রাখা হয়েছে ‘পদ্মা’ (Padma) আর ‘সেতু’ (Setu)। বর্তমানে মা ও তিন নবজাতকই সুস্থ।

যিনি অস্ত্রোপচারের মাধ্যমে অ্যানির সন্তানদের পৃথিবীর মুখ দেখিয়েছেন সেই চিকি‍ৎসক বেনজির হক পান্না-ই (Benzir Haque Panna) অবশ্য প্রথম তিন নবজাতকের নাম স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে স্বপ্ন-পদ্মা-সেতু রাখার প্রস্তাব দিয়েছিলেন। হাসিমুখেই সেই প্রস্তাব মেনে নিয়েছেন অ্যানি ও তাঁর স্বামী। চিকি‍ৎসক বেনজির হক পান্না রবিবার এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘পদ্মাসেতু উদ্বোধনের মাসে একসাথে তিন নবজাতকের জন্ম। তাই স্মরণীয় করে রাখার জন্যই নবজাতকদের এমন নাম রাখার কথা বলেছিলাম।’

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত