আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সর্বনাশ, ঢাকা শহরে করোনার ওমিক্রনের তিন উপ প্রজাতি শনাক্ত

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসের বেলাগাম সংক্রমণে কার্যত নাস্তানাবুদ দেশ। দৈনিক সংক্রমণ সাড়ে ১৪ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। শনাক্তের হারও ৩২ শতাংশের বেশি। তার মধ্যেই দুঃসংবাদ শুনিয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) গবেষকরা। সোমবার সংস্থার পক্ষ থেকে এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে, ‘দেশে করোনার অতি সংক্রামক প্রজাতি ওমিক্রনের তিনটি উপ-ধরন শনাক্ত হয়েছে। ওই উপ ধরনের সঙ্গে আফ্রিকা, ইউরোপ-আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের ওমিক্রন ধরনের সঙ্গে মিল রয়েছে।’ শুধু তাই নয়, রাজধানীতে যাঁরা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ৬৯ শতাংশের শরীরেই ওমিক্রন শনাক্ত হয়েছে।

আইসিডিডিআর (বি)-এর গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ‘চলতি জানুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহে ১ হাজার ৩৭৬টি নমুনার জিনোম সিকোয়েন্স করা হয়েছে। তার মধ্যে ৬৯ শতাংশের নমুনায় ওমিক্রন শনাক্ত হয়েছে। মারণ ভাইরাসের অতি সংক্রামক প্রজাতিতে আক্রান্তদের ২৯ জনের মধ্যে ২৭ জনের মৃদু উপসর্গ কিংবা কোনও উপসর্গও ছিল না। ২৪ জন টিকার দুই ডোজ নিয়েও প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। একজন বুস্টার ডোজও নিয়েছিলেন। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল একজনকে।’

অন্যদিকে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় দৈনিক সংক্রমণ এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। নতুন করে আরও ১৪ হাজার ৮২৮ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জন। আর মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ১৫ জন। এ নিয়ে করোনার বলি হলেন ২৮ হাজার ২৩৮ জন। শনাক্তের হার দাঁড়িয়েছে  ৩২ দশমিক ৩৭ শতাংশে।’

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশে একই দিনে সাত জেলায় বজ্রাঘাতে ১৩ জনের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, হিন্দু শিক্ষককে গ্রেফতার

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ