একদিনে করোনার বলি ৩৪

বেশি মৃত্যুর খবর এসেছে রাজধানী থেকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে একদিনে করোনার বলি ৩৪। দেশের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন সে কথাই বলছে। এই মৃত্যু গত ১৮ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। একদিনে সর্বাধিক মৃত্যুর খবর এসেছিল ২২ সেপ্টেম্বর। করোনায় প্রাণ হারান ৩৬জন।

রবিবার দেশের স্বাস্থ্য দফতরের তরফ থেকে প্রকাশিত বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় (শনিবার ২৯ জানুয়ারি সকাল আটটা থেকে রবিবার ৩০ জানুয়ারি সকাল আটটা পর্যন্ত) করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১২, ১৮৩ জন। আক্রান্তের সংখ্যাটাও শনিবারের তুলনায় বেশি। আগের দিন করোনায় নতুন করে সংক্রমিতের সংখ্যা ছিল ১০, ৩৭৮। একই সময়ে করোনায় প্রাণ হারান ২১জন। মৃতের সংখ্যা বেড়ে হল ২৮, ৩৬৩। করোনাকে জয়ী করে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ, ৬৫ হাজার ৬৪৫জন।

গত ২৪ ঘণ্টায় সব থেকে বেশি মৃত্যুর খবর এসেছে রাজধানী থেকে। গত ২৪ ঘণ্টায় (শনিবার ২৯ জানুয়ারি সকাল আটটা থেকে রবিবার ৩০ জানুয়ারি সকাল আটটা পর্যন্ত) ৩৪ জনের মধ্যে ২২ জন রাজধানীর বাসিন্দা। এর মধ্যে আবার ১৫জন মহানগর-সহ ঢাকা জেলার। ৩৪জনের মধ্যে ১৯জন পুরুষ। বাকিরা মহিলা। ৩৪ জনের মধ্যে ষাটোর্ধ্ব এবং সত্তরের মধ্যে যাদের বয়স, তাদের সংখ্যাটা ১২। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ২৮.৩০। আগের দিনের তুলনায় কিছুটা কম। শনিবার পজিটিভিটি রেট ছিল ৩৩.৩৭। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনসারে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ছ জনের নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে সুস্থ হয়েছেন ২, ১৬৭জন।

২০২০ সালে বাংলাদেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের