এই মুহূর্তে

মোল্লা ইউনূসের সরকার থেকে ইস্তফা দিতে চান ৪ উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্ষমতায় বসার ১০০ দিন কাটতে না কাটতেই মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকারের অন্দরে শুরু হয়েছে অশান্তি। পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ ছাত্র নেতাদের চাপের কাছে যেভাবে নতজানু হয়ে জঙ্গি ও স্বাধীনতা বিরোধীদের বিভিন্ন সরকারি পদে বসানো হচ্ছে তাতে ক্ষুব্ধ উপদেষ্টাদের একাংশ। সূত্রের খবর, হাসান আরিফ-সহ চার উপদেষ্টা ইতিমধ্যেই মোল্লা ইউনূসকে জানিয়ে দিয়েছেন, ‘সংবিধান বদলে দেওয়া এবং দেশের নাম বদলের পরিকল্পনা থেকে সরে না এলে তাঁরা উপদেষ্টা পদে থাকবেন না। তাঁদের পরিবর্তে বিকল্প কাউকে উপদেষ্টা হিসাবে বেছে নেওয়া হোক।’ যে চার জন ‌উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন তারা প্রত্যেকেই স‍ৎ ও স্বচ্ছ ভাবমূর্তির মানুষ হিসাবে পরিচিত।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পরেই দেশে গঠিত হয় সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার। আর ওই সরকারের উপদেষ্টা হিসাবে বিভিন্ন পেশার স্বনামধন্য বেশ কয়েকজনকে নিয়োগ করা হয়। যারা মুক্তিযুদ্ধের সপক্ষের হিসাবেই পরিচিত। তার মধ্যে যেমন রয়েছেন হাসান আরিফ, তেমনই রয়েছেন ওয়াহিউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, কে এম খালিদ হোসেন। কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষে থাকা উপদেষ্টাদের প্রথমে গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলেও, পরে কম গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। তাদের পরিবর্তে সৈয়দা রিজওয়ানা হাসান, মোস্তফা সারোয়ার ফারুকী, নাহিদ ইসলামের মতো পাকিস্তানি চরদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

গত কয়েকদিন ধরেই ১৯৭২ সালের সংবিধান বদলে নতুন সংবিধান রচনার পাঁয়তারা শুরু হয়েছে। আর ওই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে আলী রিয়াজের মতো মার্কিন নাগরিককে। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিয়ে বাংলাদেশে পাকিস্তানের স্রষ্টা মহম্মদ আলি জিন্নাহকে জাতির পিতা হিসাবে মর্যাদা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আর তাতেই চটেছেন সংবিধান বিশেষজ্ঞ এবং মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ হিসাবে পরিচিত হাসান আরিফরা। সূত্রের খবর, ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসকে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সংবিধান বদলানোর কোনও নীল নকশায় তারা সামিল হবেন না। অবিলম্বে নির্বাচন ঘোষণা না হলে তাদের পক্ষে দায়িত্ব পালন সম্ভব হবে না।

Published by:

Share Link:

More Releted News:

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

ভয় দেখিয়ে তিন ছাত্রকে ধর্ষণ, গ্রেফতার নরপিশাচ মাদ্রাসা শিক্ষক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ