খেলার মাঠের দাবি না ছাড়ায় শিশুদের কানধরে ওঠবস, চার পুলিশ কর্মীকে শাস্তি

সেই সঙ্গে চার সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নিজেদের দীর্ঘদিনের খেলার মাঠ হাতছাড়া করতে রাজি হয়নি রাজধানীর কলাবাগান থানার তেঁতুলিয়ার কিছু খুদে। আর সেই অপরাধে খেলার মাঠের সামনেই তিন শিশুকে কানধরে ওঠবসের মতো অমানবিক শাস্তি দিয়েছিলেন উর্দিধারীরা। শুধু তাই নয়, ভয় দেখিয়ে অবুঝ শিশুদের কাছ থেকে আর কখনও তারা মাঠে খেলতে আসবে না এবং ‘মাঠ চাই না’- এমন স্বীকারোক্তি আদায় করে নিয়েছিল কলাবাগান চার বীরপুঙ্গব পুলিশ কর্মী। নিজেদের বীরত্বের সেই দৃশ্য মোবাইল ফোনেও তুলে নিয়েছিল। বিষয়টি জানাজানি হতেই সমালোচনার ঝড় ওঠে। শেষ পর্যন্ত মুখরক্ষায় ঘটনার এক সপ্তাহের মাথায় অভিযুক্ত অমানবিক পুলিশ কর্মীদের শাস্তি দেওয়ার পথে হাঁটলেন ঢাকা মহানগর পুলিশের শীর্ষ আধিকারিকরা। মূল অভিযুক্ত কলাবাগান থানার সাব-ইন্সপেক্টর নয়ন সাহা সহ চার পুলিশ কর্মীকে রবিবার ক্লোজড করা হয়েছে। তাদের রমনা উপপুলিশ কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সেই সঙ্গে চার সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজধানীর কলাবাগানের তেঁতুলিয়া মাঠে দীর্ঘদিন ধরেই খেলাধুলো করত স্থানীয় শিশুরা। কিন্তু কলাবাগান থানার নতুন ভবনের জন্য শিশুদের ওই খেলার মাঠটি বরাদ্দ করা হয়। গত ৩১ জানুয়ারি পুলিশের পক্ষ থেকে মাঠটি কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়। নিজেদের খেলার মাঠ হাতছাড়া হওয়ার বিষয়টি মানতে পারেনি পাড়ার খুদেরা। খেলার মাঠ ফিরে পাওয়ার জন্য পাড়ার খুদেরা আন্দোলনে নামে। তাদের দাবি, ‘এলাকায় খেলার কোনো মাঠ নেই। তারা এই মাঠে ভবন নির্মাণ করতে দেবে না। এটি খেলার জন্যই রাখা হোক।’ ছোট শিশুদের দাবিকে সমর্থন জানান অভিভাবকরাও।
আন্দোলনের পাশাপাশি নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে ওইদিন কাঁটাতারের বেড়া ডিঙিয়েই মাঠে ঢুকে আগের মতোই খেলাধুলো করছিল পাড়ার খুদেরা। ছোট-ছোট শিশুদের এমন স্পর্ধা দেখে রেগে লাল হয়ে গিয়েছিলেন কলাবাগান থানায় কর্মরত উর্দিধারীরা। রাতেই তিন শিশুকে ধরে মাঠের সামনে নিয়ে যায় পুলিশ কর্মীরা। সেখানে তাদের কান ধরে ওঠবস করানো হয়। সেই দৃশ্য পুলিশ মোবাইল ফোনে ভিডিও করে।
ছোট-ছোট শিশুদের এমন শাস্তি দেওয়ার বিষয়টি জানাজানি হতেই হইচই পড়ে যায়। পুলিশের অমানবিক আচরণের বিরুদ্ধে গর্জে ওঠেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মানবাধিকার কর্মীরা। উর্দিধারীদের অমানবিক আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত নড়েচড়ে বসেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পথে হেঁটেছেন তাঁরা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, ‘শিশুদের কানধরে ওঠবসের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওইদিন আসলে কী ঘটনা ঘটেছিল, তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। তার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের