ভারতীয় সেনার তাড়া খেয়ে ঢাকায় পাকিস্তানি দূতাবাসে ডেরা বেঁধেছে ৪০ লস্কর জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘অপারেশন সিঁদুর’ অভিযানের বদলা নিতে উত্তর-পূর্ব ভারতে নাশকতা চালাতে দুবাই হয়ে ঢাকায় পৌঁছেছ হাফিজ সাইদের লস্কর-ই-তৈয়বার ৪০ জঙ্গি। দুটি ভিন্ন দেশের বিমানে গত রবিবার ঢাকায় এসে পৌঁছেছে ওই ৪০ জঙ্গি। ঢাকায় পাকিস্তানি দূতাবাসেই নিরাপদ আশ্রয়ে ওই জঙ্গিদের রাখা হয়েছে বলে জনা গিয়েছে। ঢাকা বিমানবন্দর থেকে নিরাপদে ওই ৪০ লস্কর জঙ্গিকে পাক দূতাবাসে পৌঁছে দিয়েছেন ঢাকার ডিআইজি তথা ছাত্রজীবনে পাকিস্তানপন্থী জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের শীর্ষ নেতা রেজাউল করিম মল্লিক। সবচেয়ে উল্লেখযোগ্য হল, ওই ৪০ জঙ্গিকে কীভাবে ব্যবহার করা হবে, তা জানতে রবিবার সন্ধ্যাতেই জরুরি তলব পেয়ে ইসলামাবাদে পৌঁছেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ। ৪০ লস্কর জঙ্গির আশ্রয়ের বিষয়ে কথা বলতে চাননি দায়িত্বপ্রাপ্ত পাক রাষ্ট্রদূত মুহাম্মদ আসিফ।

গত বছরের জুলাই-অগস্টে শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের সময়ে ইসলামাবাদ থেকে বেশ কয়েকজন লস্কর ও জইশ ই মহম্মদ জঙ্গি ঢাকায় ঘাঁটি গেড়েছিল। সেই সময়ে ওই জঙ্গিদের পাকিস্তান দূতাবাসে এবং দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর কামরান ধাঙ্গালের বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছিল। যেহেতু দূতাবাস তল্লাশি চালানোর কোনও অধিকার নেই পুলিশের, তাই সুনি্দিষ্ট তথ্য পেয়েও কিছু করতে পারেনি ঢাকা মহানগর পুলিশ। যদিও পাক রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফকে ডেকে সতর্ক করে দিয়েছিলেন বিদেশ মন্ত্রকের আধিকারিকরা। যদিও জঙ্গিদের আশ্রয় দেওয়ার কথা বেমালুম অস্বীকার করেছিলেন পাক রাষ্ট্রদূত। ওই জঙ্গিরাই আন্দোলনের সময়ে পুলিশের পোশাক পরে নিরীহ মানুষের উপরে গুলি চালিয়েছিল। আর সেই দোষ গিয়ে পড়েছিল ঢাকা পুলিশের কাঁধে। ক্ষমতার পালাবদল ঘটার পরে ১২-১৪ অগস্ট ঢাকা ছেড়ে যায় ওই জঙ্গিরা।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পরে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূস ক্ষমতায় আসীন হওয়ার পরেই পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা, জইশ-ই মহম্মদ-সহ একাধিক পাক জঙ্গি সংগঠনের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে বাংলাদেশ। পাকিস্তান থেকে আসা একাধিক জাহাজে করে প্রচুর আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নিয়ে আসা হয়েছে বাংলাদেশে। ভারতের অপারেশন সিঁদুরে ধ্বংস হয়েছে পাকিস্তানের মুরিদকেতে লস্করের সদর দফতর। ছত্রভঙ্গ হয়ে পড়েছেন হাফিজ সাঈদ-সহ সংগঠনের দস্যরা।  যোগাযোগের জন্য তারা ব্যবহার করছে নিজেদের তৈরি এনক্রিপ্টেড অ্যাপ। তাদের কথোপকথনের জন্য ব্যবহৃত অ্যাপ থেকে বাংলাদেশকে ব্যবহারের তথ্য মিলেছে। বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে ফের  ২৬/১১ বা পুলওয়ামার মতো বিস্ফোরণ ঘটিয়ে ‘মাস অ্যাটাক’ করতে চাইছে লস্করের শীর্ষ নেতারা। অস্ত্র ও বিস্ফোরক তৈরির কাঁচামাল ভারতে পাঠানোর জন্য বাছা হয়েছে বাংলাদেশের লস্করের স্লিপার সেলের সদস্যদের। বাংলাদেশের সামরিক গোয়েন্দা দফতর ডিজিএফআইয়ের এক প্রাক্তন আধিকারিক জানিয়েছেন, ‘অপারেশন সিঁদুরের পরে ৪০ লস্কর জঙ্গিকে বাংলাদেশে পাঠানোর বিষয়টি তদারকি সরকারের শীর্ষ মহলকে জানিয়েছিলেন আইএসআই আধিকারিকরা। ইউনূসের বিশেষ  সহকারী প্রাক্তন সেনা আধিকারিক আব্দুল হাফিজ ও স্বরা্ষ্ট্ উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে কথা বলেন তারা। দুজনে সবুজ সঙ্কেত দেওয়ার পরেই ৪০ জঙ্গিকে দবাই ও শারজা হয়ে ঢাকায় নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে।’

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু