ঢাকায় পলিথিন কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে ছাই ছয়জন

প্রাণ হারানো ছয় জনের মধ্যে চার জনের পরিচয় শনাক্ত হয়েছে। বাকি দুই জনের পরিচয় শনাক্ত হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজধানীর চকবাজারের 9 Chawkbazar) পলিথিন কারখানায় (polythene factory) বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছেন ছয়জন। মর্মান্তিকভাবে প্রাণ হারানো ছয় জনের মধ্যে চার জনের পরিচয় শনাক্ত হয়েছে। বাকি দুই জনের পরিচয় শনাক্ত হয়নি। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত উদ্ধারকার্য চলছে। ভবনের অন্য কোথাও কেউ আটকে রয়েছেন কিনা তা ভালো করে পরীক্ষা করে দেখছেন দমকল কর্মীরা। যদিও কীভাবে আগুন লাগল, তা জানা যায়নি। তবে ভবনটিতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় নিমিষেই আগুন ছড়িয়েছে বলে মনে করছেন দমকল কর্মীরা।

দমকল সূত্রে জানা গিয়েছে, সোমবার বেলা বারোটা নাগাদ চকবাজারের কামালবাগের দেবীদ্বার ঘাটের একটি পলিথিন কারখানায় আচমকাই আগুন লাগে। নিমিষেই চারতলা ভবন বিশিষ্ট কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়াবহ আকার নেয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে আরও ছয়টি ইঞ্জিন পাঠানো হয়। টানা দু’ঘন্টার চেয়ায় অবশেষে বেলা দুটো কুড়ি মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে আসার পরেই দমকল কর্মীরা ভবনটির ভিতরে গিয়ে উদ্ধারকার্য শুরু করেন। দমকলের মুখপাত্র শাহজাহান শিকদার জানিয়েছেন, পলিথিন কারখানাটির দোতলা, তিন তলা ও চার তলা থেকে মোট ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অধিকাংশই আগুনে পুড়ে ঝলসে গিয়েছেন। অতিরিক্ত ধোঁয়ার কারণেও শ্বাসকষ্টে অনেকের মৃত্যু হতে পারে। এখনও পর্যন্ত ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হলেও ধ্বংসস্তুপের চেহারা নেওয়া ভবনটিতে আর কেউ আটকে রয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে দমকলের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানিয়েছেন, ‘অগ্নিকাণ্ড ঘটা কারখানাটির আশেপাশের অনেক ভবনই ঝুঁকিপূর্ণ।’

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের