হাসিনার পতনের পর থেকেই ‘নিখোঁজ’ আওয়ামী লীগের ৭২ নেতা-মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বাংলাদেশ থেকে পতন হয়েছে আওয়ামী লিগের । অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন ইউনূস।  আর  এরপর থেকেই চলছে সেই পার্টির নেতাদের ওপর অত্যাচার। অনেকের প্রাণহানি হয়েছে। এই আবহে এবার আচমকাই নিখোঁজ হয়ে পড়লেন আওয়ামী লীগের ৭২ কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী, এমপি ও মেয়র। রীতিমতো তাদেরকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।

এই নিখোঁজ তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি হাসিনার পদত্যাগের আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে খেলা হবে’ কিংবা ‘পালাব না’ সহ একাধিক পোস্ট। তবে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগের সরকার সেদিন থেকেই খোঁজ মিলছে না ওবায়দুল কাদেরের । কোথায় রয়েছেন তিনি তা এখন অধরাই ।

পাশাপাশি নিখোঁজ আছেন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনিও ওবায়দুল কাদেরের মত প্রতিদিন গণমাধ্যমের শিরোনাম হতেন। বিরোধী দলের তীব্র সমালোচনা করে আলোচনায় থাকতেন। কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তাঁরও মিলছে না দেখা। এছাড়াও আরও কমপক্ষে ২৪ জন প্রাক্তন  মন্ত্রী ও প্রতিমন্ত্রীর খোঁজ নেই। তারা নির্বাচনী এলাকার কর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখছেন না। বন্ধ রয়েছে তাদের ফোন এবং হোয়াটসঅ্যাপ নম্বরও । তাতেই প্রশ্ন উঠছে নিখোঁজ ৭২ জন আওয়ামী লীগের নেতারা এখন দেশে না বিদেশে  কোথায় রয়েছেন।

উল্লেখ্য, গত ৫ অগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তার ৩ দিন পর অন্তর্বর্তী সরকার গঠন হয়। আর ওই সরকাররে দায়িত্ব নেন ইউনূস। তবে   হাসিনা দেশ ছাড়ার পরই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতাদের উপর হামলা শুরু হয়। মৃত্যুও হয় অনেকের। সেইসঙ্গে  লাগাতার হিন্দুদের ওপর চলছে অত্যাচার । একথায় বলাই যায়, বর্তমানে অগ্নিগর্ভ অবস্থা বাংলাদেশের।

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক