আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারত বিরোধী ফেসবুক পোস্ট, বাংলাদেশি যুবককে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই বাংলাদেশের কিছু তারকাদের ভিসা বাতিল করেছে ভারত সরকার। অন্যদিকে বাংলাদেশে যাওয়ার জন্যেও কলকাতার একাধিক অভিনেত্রীর ভিসা বাতিল করেছে বাংলাদেশ সরকার। এবার ভারতে ঘুরতে এসে ফেসবুকে ভারত বিভাগের ঘোষণা দিয়ে বিপাকে পড়লেন আলমগীর শেখ (৩৫) নামে একজন বাংলাদেশি যুবক। অবিলম্বে তাঁর ভিসা বাতিল করা হয়েছে এবং তাঁকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি সোমবার জানিয়েছেন, বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব।

তাঁর কথায়, রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টায় ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে যুবকের বাতিল করে দেওয়া ভিসা তাঁর কাছে হস্তান্তর করা হয়। ওই যুবক আসলে লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়া এলাকার নুরু শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সেপ্টেম্বর পর্যটন ভিসায় বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতে এসেছিলেন আলমগীর হোসেন। এরপর ভারত থেকেই এই দেশের সম্পর্কে একাধিক বিতর্কিত মন্তব্য করে ফেসবুকে পোস্ট করেন যুবক, সঙ্গে লাইভও করেন। তিনি আগ্রা তাজমহল বেড়াতে গিয়ে সেখান থেকে একটি লাইভ ভিডিও করে ফেসবুকে লিখেছিলেন, “১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করেছে, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছে। এবার সময় এসেছে বাংলাদেশের জনগণ মিলে ভারতকে ভাগ করা। মনিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন।”

পোস্টটি ভাইরাল হতেই ভারতীয় গোয়েন্দা বাহিনী তাঁকে রাষ্ট্রদ্রোহী হিসেবে শনাক্ত করে। এরপর দীর্ঘ তদন্ত শেষে আলমগীর হোসেনের ভারতীয় ভিসা বাতিল করা হয়। এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়, এবং পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের মাধ্যমে আলমগীর শেখকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

Published by:

Share Link:

More Releted News:

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

জঙ্গি হামলার আশঙ্কা , ঢাকা সহ বাংলাদেশের ৮ বিমানবন্দরে কড়া সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ