‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যূত হওয়ার পরেই বাংলাদেশ জুড়ে ভারত বিরোধিতা তুঙ্গে উঠেছে। ভারতে থাকা অনুপ্রবেশকারীদের ‘পুশ ব্যাক’ নিয়েও ঢাকা-দিল্লির মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। তার মধ্যেই জাতীয় সংসদে দাঁড়িয়ে দুই পড়শি দেশ বাংলাদেশ ও ভারতের চিরন্তন সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিলেন বিএনপি সাংসদ গোলাম মহম্মদ (জিএম) সিরাজ।

আজ সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে গোলাম মহম্মদ বলেন, ‘স্বামী-স্ত্রীর সম্পর্ক ক্ষণস্থায়ী হতে পারে, তাদের মধ্যে ডিভোর্সও হতে পারে। কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিবেশি সম্পর্কের ডিভোর্স হতে পারে না। প্রতিবেশিকে কখনই অস্বীকার করা সম্ভব নয়, ভারতও পারবে না, বাংলাদেশও পারবে না।’ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশিদের পাশে দাঁড়ানো ভারতকে ইদানিং যেভাবে আক্রমণ করা চলছে সেই প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ‘আমরা সবাই চাই ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক। সম্মানজনকভাবে আমাদের বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারি। কারণ আমি বিশ্বাস করি যে ভারত আমাদের প্রতিবেশি। আমরা দুই বন্ধু। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষণস্থায়ী যেন না হয়।’

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পরেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘পুশ-ব্যাকের’ প্রক্রিয়া (অর্থা‍ৎ বাংলাদেশে ফেরত পাঠানো) শুরু হয়েছে। ওই ‘পুশ ব্যাক’ নিয়ে বিএনপি সাংসদ বলেন, ‘আজকে ‘পুশ-ইন’ হচ্ছে। এটা বন্ধ করতে হবে। আমরা বলতে চাই-আসুন, মানুষের হৃদয় জয় করুন। ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে হৃদয়ের সম্পর্ক স্থাপন করি। আমরা চাই ভারত-বিরোধিতা অথবা বাংলাদেশ-বিরোধিতা এগুলো বন্ধ হোক। আমরা কি চাই? আমরা শান্তিপূর্ণ অবস্থান করতে চাই। সেই ক্ষেত্রে আমার সবিনয় অনুরোধ ভারতের বর্তমান সরকারের প্রতি যে, আপনারা দয়া করে ‘পুশ-ইন’ বন্ধ করুন।’

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল