গোলাগুলিতে উত্তাল সাতকানিয়া, হত কিশোর-সহ দুই

ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সাত সকালে ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘিরে তেতে উঠল সাতকানিয়ার খাগরিয়া। দুই বিবদমান চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের আকতার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের অনুগামীদের মধ্যে চলে গুলি। ঘটনার জেরে ভোট স্থগিত রাখা হয়েছে। গুলি-কাণ্ডে এক কিশোর-সহ দুজন প্রাণ হারিয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বিবৃতি অনুযায়ী, ঘটনাটি ঘটে সকাল সাড়ে নটা নাগাদ। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে সে দেশের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ঝামেলার সূত্রপাত বুথদখলকে কেন্দ্র করে। দুই প্রার্থীর অনুগামীরা ঝামেলায় জড়িয়ে পড়েন। প্রথম লাঠি হাতে আক্রমণ, আচমকাই শুরু হয় গুলির লডা়ই। দুই গোষ্ঠীর ঝামেলার মাঝে পড়ে যায় এক কিশোর। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। গনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার গিয়াস উদ্দিন জানান, ‘সকাল সাড়ে নটার সময় দুই দলের সমর্থকেরা ঝামেলায় জড়িয়ে পড়েন। আচমকাই শোনা যায় গুলির শব্দ। বন্ধ রাখতে হয় ভোট প্রক্রিয়া। ভোট প্রক্রিয়া বন্ধ হওয়ার আগে পর্যন্ত ২০০টির মতো ভোট পড়ে।’

হামলার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল বাহিনী নিয়ে উপস্থিত হন পুলিশ সুপার রশিদুল হক। পরে র‍্যাবও সেখানে যায়। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

জানা গিয়েছে, এই কেন্দ্র থেকে অদূরেই খাগরিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্র। জানা গিয়েছে, ওই কেন্দ্রের সামনেও চলে গুলির লডা়ই। তবে সেখান থেকে প্রাণহানির কোনও খবর নেই।

গত বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে নৌকার প্রার্থী আকতার হোসেন প্রকাশ্যে গুলি করার ঘোষণা করেন। এই ভিডিও ভাইরাল হলে পুলিশ তাঁর লাইসেন্স করা অস্ত্র দুটি জমা নেন।

আরও পড়ুন ভোট দিলেন না! নির্বাচনেও হারলেন পরীমণি

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের