সামান্য শারীরিক অবস্থার উন্নতি অভিনেত্রী শারমিন আঁখির, তবে শঙ্কামুক্ত নয়

এখনই বলা যাচ্ছে না। আজ ডাক্তার অনেকগুলো পরীক্ষা দিয়েছে। সেগুলোর ফলাফলের পর বলা যাবে পরিস্থিতি। হাসপাতালে প্রায় এক মাস থাকতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শনিবার ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় টেলি অভিনেত্রী শারমিন আঁখি। ঢাকার মিরপুরে টেলিফিল্মের শুটিং চলাকালীন বৈদ্যুতিক শর্ট সার্কিট বিস্ফোরণে দগ্ধ হন তিনি। এই মুহূর্তে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অভিনেত্রী। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। দুর্ঘটনায় অভিনেত্রীর শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছে। তাঁর শ্বাসনালীও পুড়ে গিয়েছে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে আঁখির স্বামী পরিচালক রাহাত কবির বলেন, শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মিরপুরে একটি টেলিফিল্মের শুটিং চলছিল তাঁর। এরপর তিনি মেকআপ রুমে থাকাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। তবে ঘটনার কারণ প্রসঙ্গে পুলিশের প্রাথমিক অনুমান, বাথরুমে সিগারেট ধরানোর কারণে এই দুর্ঘটনাটি ঘটতে পারে। আবার বডি স্প্রে ব্যবহার করার গ্যাস থেকেও বিস্ফোরণটি ঘটতে পারে। বিস্ফোরণে বাধরুমের দরজা ভেঙে আঁখি চিৎকার করে বেরিয়ে আসে।

ততক্ষণে তাঁর দুই হাত, পা ও কপালের একাংশ, চুলসহ ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল। দিন দুয়েক আগে চিকিৎসকরা বলেছিলেন, শারমিন আঁখির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছে। সদ্য জানা গেল, শারমিন আঁখির শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তাঁকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে চিকিৎসকের কথায়, অভিনেত্রী এখনও শঙ্কামুক্ত হননি। আগামী রবিবার তাঁর ড্রেসিং খোলা হবে। আঁখির শারীরিক অবস্থার সবশেষ আপডেট অনুযায়ী স্বামী রাহাত বলেন, ‘এখনই বলা যাচ্ছে না। আজ ডাক্তার অনেকগুলো পরীক্ষা দিয়েছে। সেগুলোর ফলাফলের পর বলা যাবে পরিস্থিতি। হাসপাতালে প্রায় এক মাস থাকতে হবে। আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় এক বছর সময় লাগবে।’

ঢাকা ইন্ডাস্ট্রিতে প্রায় এক দশক ধরে অভিনয় করছেন শারমিন আঁখি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, ২০১০ সালে নার্গিস আক্তারের ‘ভালোবাসা কি করে ভালো হয়’ নাটকের অভিনয়। এছাড়াও পরে নাটক, বিজ্ঞাপন, স্বল্পদৈর্ঘ্য সিনেমাতেও অভিনয় করেন তিনি। পরে ২০১৮ সালে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। তাঁর প্রথম সিনেমা ‘ইতি, তোমারই ঢাকা’। গত বছর শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ওয়েব সিরিজ ‘বলি’তে পতিতার চরিত্রে তিনি অভিনয় করেন তিনি।

আরও পড়ুনঃ অগ্নিদগ্ধ অভিনেত্রীর পাশে পরীমণি, শারমিন আঁখির অবস্থা আশঙ্কাজনক

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি