ঢাকা-দিল্লির সম্পর্কের তলানির মধ্যেই বাংলাদেশে বিদ্যু‍ৎ রফতানি বাড়িয়েছে আদানি গোষ্ঠী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই ঢাকার সঙ্গে নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্ক কার্যত তলানিতে গিয়ে পৌঁছেছে। সম্প্রতি বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ায় ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকার করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ফলস্বরূপ বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে লিটন দাসদের। বাংলাদেশিদের মধ্যে যখন ভারত বিদ্বেষ তুঙ্গে ঠিক তখনই ঢাকার সঙ্গে ‘বেওসা’ বাড়িয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিসাবে পরিচিত শিল্পপতি গৌতম আদানি। বাংলাদেশে তাঁর সংস্থার বিদ্যু‍ৎ রফতানি ৩৮ শতাংশ বেড়েছে। সদ্য শেষ হওয়া ২০২৫ সালের শেষ তিন মাসে অর্থা‍ৎ অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরে আদানি গোষ্ঠী ২২৫ কোটি  কিলোওয়াট বিদ্যু‍ৎ সরবরাহ করেছে।

শেখ হাসিনা জমানায় ভারতের আদানি গোষ্ঠীর কাছ থেকে বিদ্যু‍ৎ কেনা নিয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী, ২০২৩ সাল থেকেই ঝাড়খণ্ডের গোন্ডা জেলায় আদানির বিদ্যু‍ৎ কেন্দ্র থেকে বিদ্যু‍ৎ কিনছে বাংলাদেশ বিদ্যু‍ৎ উন্নয়ন বোর্ড। শেখ হাসিনা জমানার অবসানের পরেই অভিযোগ করা হয়েছিল, আদানি পাওয়ারের কাছ থেকে বেশিমূল্যে বিদ্যু‍ৎ কেনা হচ্ছে। এমনকি বিদ্যু‍ৎ ক্রয় চুক্তি বাতিলেরও দাবি উঠেছিল। বিদ্যু‍ৎ সরবরাহ বাবদ প্রাপ্য অর্থ না পেয়ে পাল্টা হুঙ্কারের পথে হেঁটেছিল আদানি গোষ্ঠীও। বকেয়া পরিশোধ না করা হলে বিদ্যু‍ৎ সরবরাহ বন্ধ করা হবে বলে হুমকিও দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত তা হয়নি।

গত দেড় বছরে ঢাকা-দিল্লির মধ্যে কূটনেতিক টানাপোড়েন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দুই দেশই ভিসা সেবা স্থগিত করেছে। এমনকি নানা সময়ে একে অপরের কূটনীতিককে তলব করার ঘটনাও ঘটেছে। কিন্তু কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন যে আদানির বিদ্যু‍ৎ ব্যবসায় ন্যূনতম বাধা হয়ে দাঁড়াতে পারেনি, তা পরিসংখ্যানেই স্পষ্ট।

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য