৩৫ বছর বাদে নিরস্ত্র জনতার উপরে গুলি চালিয়ে বাংলাদেশে খলনায়ক সেনাপ্রধান ওয়াকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ১৯৯০ সালে শেষ বার নিরস্ত্র জনতাকে সবক শেখাতে নির্বিচারে গুলি চালিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী। তার পর ৩৫ বছর বাদে ফের খুনেবাহিনীর ভূমিকায় দেখা গেল জংলা পোশাকধারীদের। গতকাল বুধবার (১৬ জুলাই) যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধি রক্ষাকারী নিরস্ত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছে সেনাবাহিনী, তাতে শিউরে উঠেছেন সাধারণ মানুষ। আর ওই নির্বিচারে গুলি চালানোর জন্য দেশজুড়ে তীব্র নিন্দা ও ধিক্কারের মুখে পড়েছে জামায়াত ইসলামী শিবিরের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান। বিভিন্ন সমাজমাধ্যমে বাংলাদেশ সেনার ওই খুনে রূপের সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদারবাহিনীর তুলনা টেনে তুলোধনা করেছেন নেটা নাগরিকরা।

ওই ধিক্কারের মুখে পড়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে সেনাবাহিনীর জনসংযোগ অধিদফতরের তরফে ফেসবুকে এক পোস্ট করা হয়েছে। তাতে নির্বিচারে গুলি চালানোর পক্ষে সাফাই দিতে গিয়ে বলা হয়েছে, ‘গোপালগঞ্জে একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসেবে আহ্বান করা জনসমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল উচ্ছৃঙ্খল জনতা বুধবার সংঘবদ্ধভাবে সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। এ ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হয়েছেন। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক ককটেল ও ইটপাটকেল ছুড়ে হামলা করে। এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষায় বলপ্রয়োগে বাধ্য হয়।’

সেনাবাহিনীর গুলিতে পাঁচ নিরীহের মৃত্যুর ঘটনায় যেমন শোকপ্রকাশ করা হয়নি, তেমনই গুলি করে একাধিক লাশ মধুমতী নদীতে ভাসিয়ে দেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ নিয়ে টুঁ শব্দ করা হয়নি। ফলে সেনা জনসংযোগ দফতরের ওই বিতর্কিত পোস্ট ক্ষোভের আগুনে ঘৃতাহুতি ঢেলেছে। অনেক নেটা নাগরিক পোস্টের নিচে লিখেছেন, ‘এতদিন ধর্ষণ-তোলাবাজির জন্য পরিচিত ছিল বাংলাদেশ সেনাবাহিনী। এখন দেখা যাচ্ছে জঙ্গিদের হয়ে সুপারি কিলারের ভূমিকা পালন করছে।’

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের