চট্টগ্রামে দরজায় তালা দিয়ে আগুন লাগিয়ে হিন্দু পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা ইসলামি জঙ্গিদের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আবার বাড়ির দরজা আটকে অগ্নিসংযোগের ঘটনা ঘটল বাংলাদেশে। সেখানে হিংসা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা লেগেই রয়েছে। তার সঙ্গে খুন করার মতো ঘটনাও ঘটছে। ময়মনসিংহে দীপু দাস হত্যাকাণ্ডের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই চট্টগ্রামের রাউজানে বাড়ির বাইরে থেকে দরজা আটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ, মঙ্গলবার সকালে পৌরসভার সুলতানপুর ৫ নম্বর ওয়ার্ডে এই নারকীয় ঘটনা ঘটানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, আজ আগুন দেওয়া বাড়িটি কাতার প্রবাসী সুখ শীল নামের এক ব্যক্তির। সেখানে তাঁর বোন এবং জামাই অনিল শীলের পরিবারকে নিয়ে বসবাস করেন।

এদিকে আইনশৃঙ্খলা যে তলানিতে চলে গিয়েছে এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল। একইসঙ্গে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের নিয়ন্ত্রণ একেবারেই হারিয়ে গিয়েছে। তাই তাঁর কথায় কোনও কাজ হচ্ছে না। এই অগ্নিসংযোগের ঘটনা নিয়ে গত পাঁচদিনে উপজেলার তিনটি এলাকায় একই ধরনের ঘটনার অভিযোগ মিলেছে। যেসব বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে, প্রত্যেকটিই হিন্দু পরিবারের। প্রত্যেকটি অগ্নিকাণ্ডের পর কেরোসিন লাগানো কাপড় ও নানা রাজনৈতিক নেতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম–মোবাইল নম্বর–সহ হাতে লেখা কাগজ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

অন্যদিকে কদিন আগেই একটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তাতে ভিতরে থাকা এক শিশু পুড়ে মারা যায়। এই ঘটনায় এবার রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘‌পরিবারের সদস্যদের দাবি, বাইরে থেকে ঘরের দরজা আটকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা সেখান থেকে একাধিক জনের নাম লেখা একটি ব্যানার উদ্ধার করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’‌ ভোরে আগুন দেখে অনিল শীল ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু তখন দেখেন বাইরে থেকে দরজা লাগানো রয়েছে। পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তখন ঘরের বেড়া কেটে বেরিয়ে প্রাণ বাঁচান।

এছাড়া গত শনিবার মাঝরাতে একই কায়দায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ঢেউয়াপাড়া এলাকায় বিমল তালুকদার ও রুবেল দাস নামে দুই ব্যক্তির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তাঁদের বাড়ির বাইরেও আটকে রাখা হয়। শুক্রবার রাতে কেউটিয়া ৭ নম্বর ওয়ার্ডে সাধন বড়ুয়া এবং ৯ নম্বর ওয়ার্ডের সোনা পাল ও কামিনী মোহন পালের বাড়িতে আগুন লাগানোরর ঘটনা ঘটে। তারপর এই ঘটনা ঘটল। রাউজান থানার ওসি সাজেদুল বলেন, ‘‌মঙ্গলবার ভোরের মতো একই কায়দায় আগের ঘটনাগুলিও ঘটেছে। ওই ঘটনাগুলির ঘটনায় মামলা হয়েছে। আমরা সব খতিয়ে দেখছি।’‌

হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হল সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান

মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে পুশ ব্যাকের চেষ্টা, বাধা বিজিবির

বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’

দিদা-ঠাকুমার রান্নাঘরের সেই হারানো স্বাদ, ফিরিয়ে আনুন এই রেসিপি দিয়ে

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

পাতে মটন, পরে গ্যাস-অম্বল… জামাইষষ্ঠীতে কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন

উলুবেড়িয়ায় ধৃত তৃণমূল কাউন্সিলর, কী অভিযোগে গ্রেফতার ?

ভাইরাল হওয়ার নেশায় স্ত্রীর গোপন ভিডিও প্রকাশ্যে! এরপর যা হল…