ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ধৃত শিক্ষক হৃদয় মণ্ডলের মুক্তির দাবি অ্যামনেস্টির

অ্যামনেস্টির পাশাপাশি জনপ্রিয় বিজ্ঞান শিক্ষকের মুক্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে আটক জনপ্রিয় বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলকে অবিলম্বে ‘নিঃশর্তে’ মুক্তির দাবি জানাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘হৃদয় মণ্ডলের গ্রেফতারের ঘটনা বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করেছে। বাংলাদেশে যে মতপ্রকাশের স্বাধীনতা ক্রমশই সঙ্কুচিত হয়ে আসছে, তা প্রমাণিত।’ 

অ্যামনেস্টির পাশাপাশি জনপ্রিয় বিজ্ঞান শিক্ষকের মুক্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও। সমিতির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করে ঘোলা জলে মাছ শিকারের জন্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে একটি মহল অপচেষ্টায় লিপ্ত রয়েছে। হৃদয় মণ্ডলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা তারই অংশ। অবিলম্বে ওই শিক্ষককে মুক্তি দিতে হবে।’

গত ২১ মার্চ বিজ্ঞানের ক্লাসে দশম শ্রেণির পড়ুয়াদের প্রশ্নের জবাবে ধর্ম ও বিজ্ঞানের মধ্যে পার্থক্য নিয়ে বেশ কিছু মন্তব্য করেন বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল। আর ওই মন্তব্য রেকর্ড করে তা বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় জামায়েত আদর্শে বিশ্বাসী বেশ কয়েকজন পড়ুয়া। ধর্ম অবমাননার অভিযোগ এনে হিন্দু শিকক্ষককে নাস্তানাবুদ করার ষড়যন্ত্র শুরু হয়। স্কুলের প্রধান শিক্ষক, অভিভাবকদের একাংশ এবং মুন্সিগঞ্জ থানার ওসির ওই গভীর ষড়যন্ত্রের বলি হয়ে গত ২২ মার্চ থেকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে জেলে রয়েছেন হৃদয় মণ্ডল। ইতিমধ্যেই অবশ্য জনপ্রিয় বিজ্ঞান শিক্ষককে মিথ্যা অভিযোগে গ্রেফতারের প্রতিবাদে গর্জে উঠেছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। অবিলম্বে হৃদয় মণ্ডলকে নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।  আগামিকাল রবিবার ফের ধৃত শিক্ষকের জামিনের শুনানি রয়েছে। আগামিকাল জামিন না মিললে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি একাধিক সামাজিক সংগঠনের সদস্যরা।   

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি