মুখে চুনকালি ইউনূসের, হাসিনার বিচার নিয়ে প্রশ্ন তুলল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদন্ড দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল। হাসিনার বিচার নিয়ে এবার প্রশ্ন তুলল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তার জেরে মুখে চুনকালি পড়ল ইউনূসের। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিচার ‘সুষ্ঠু ও ন্যায়সংগত ভাবে হয়নি’ বলে মনে করছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। জুলাই গণ-অভ্যুত্থানের সময়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। তারপরেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিক্রিয়া জানিয়েছে।

অ্যামনেস্টির পক্ষ থেকে বলা হয়েছে, গত বছর জুলাই-আগস্টে ছাত্রদের নেতৃত্বাধীন বিক্ষোভের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছে। যাঁরা ব্যক্তিগতভাবে দায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই বিচার ও সাজা কোনওটাই সুষ্ঠুভাবে হয়নি। তাঁদের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে।  মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনকে আরও বাড়িয়ে তোলে।

অ্যামনেস্টির পক্ষ থেকে আরও বলা হয়েছে, আহত ও নিহতদের পরিবারকে ন্যায়বিচার দেওয়ার জন্য নিরপেক্ষ বিচারপ্রক্রিয়ার প্রয়োজন। আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড বজায় রেখে সেই বিচার হয়। এই মামলার বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যেখানে স্বাধীনতার ঘাটতি ও অন্যায্য বিচার কার্যক্রমের জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে। বিবৃতিতে বলা হয়েছে, হাসিনাদের অনুপস্থিতিতে এই বিচার অত্যন্ত দ্রুত করা হয়েছে। আদালত নিযুক্ত আইনজীবী শেখ হাসিনার প্রতিনিধিত্ব করলেও তিনি প্রস্তুতি নেওয়ার জন্য খুব কম সময় পেয়েছেন। সঠিকভাবে বিচার না হওয়ায় বিষয়গুলো আরও গুরুতর হয়ে উঠেছে। শেষে আরও বলেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোনও ক্ষেত্রেই মৃত্যুদণ্ডকে সমর্থন করে না।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে দুটি অভিযোগে। ১টি মামলায় যাবজ্জীবন হয়েছে। মামলায় ৫৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপর অভিযুক্ত প্রাক্তন পুলিশকর্তা আল-মামুনকে ক্ষমা প্রদর্শন করে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৬ অধ্যায়ের ৪৫৩ পৃষ্ঠার রায় পড়ার পরেই মানবতাবিরোধী অপরাধে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। হাসিনার বিরুদ্ধে রায়দান পড়তে গিয়ে বিচারপতি জানিয়েছেন, আন্তর্জাতিক আইনে হাসিনার বিরুদ্ধে গণহত্যার  প্রমাণ মিলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক আইনের কোনও ধারাই মানা হয়নি। গণহত্যাকে জঙ্গি হামলা বলে চালানোর চেষ্টা করা হয়েছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি