ফেলে দেওয়া টি-ব্যাগ যখন শিল্পীর ক্যানভ্যাস

টি-ব্যাগে ছবি এঁকেছেন সাদিত-উজ-জামান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  চা পান করেন না, এমন লোক খুব কমই আছেন। আর চায়ের প্রতি একেকজনের ভালোবাসা একেকরকম। অনেকে চা পাতা গরম জলে ঢেলে চা পান করেন। অনেকে আবার টি ব্যাগের চা খেতে ভালোবাসেন। আর চা খাওয়ার পর তারা সেই টি ব্যাগ ফেলে দেন। জানেন কি, আপনার ফেলে দেওয়া টি-ব্যাগে রং-তুলিতে আশ্চর্য ছবি ফুটিয়ে তুলেছেন।

শিল্পীরা সাধারণত রঙ-তুলি মাটির সানকি, আর্টপেপার অথবা কাপড় ব্যবহার করেন। কিন্তু সাদিত-উজ-জামান গতানুগতিক পথে না গিয়ে একেবারেই ব্যতিক্রমী পথে গিয়েছেন। ছবি একেছেন দৈনিক ব্যবহৃত টি-ব্যাগে। শুধু ছবি বললে ভুল হবে। ছবিতে লুকিয়ে রয়েছে গল্প।

আরও যেটা বলার মত, তা হল সাদিতের সে অর্থে প্রশিক্ষণ নেই। ছবি আঁকা বলতে স্কুলের ড্রইং ক্লাস। বন্ধু জিসানের আঁকা ছবি তাঁকে মুগ্ধ করেছিল। সেই থেকে ছবি আঁকার প্রতি ঝোঁক বাড়ে। বাড়িতে অভ্যাস করতে শুরু করেন ছবি আঁকা। তাঁর আঁকা ছবি গত বছর পেন্সিল ফাউন্ডেশনের প্রদর্শনীতে স্থান পেয়েছিল। রাজশাহী ইংক্টোবার এগজিবিশনে স্থান পেয়েছিল। এ ছাড়া ময়মনসিংহ কার্টুন ফেস্ট প্রিন্টেড কপি প্রদর্শিত হয়েছে। একটি ইন্সুরেন্স কোম্পানির চলতি বছরের ক্যালেন্ডারেও টি-ব্যাগ স্টোরিস দিয়ে করা হয়েছে।

তুরস্কের টি ব্যাগ ফিল্টার পেপার উৎপাদন কোম্পানি পেলপেপারের ক্যাটালগ কাভারেও শোভা পাচ্ছে টি ব্যাগের গল্প। লেখকদের বইয়ের প্রচ্ছদ আঁকা হচ্ছে এই টি ব্যাগে। সাদিত-উজ-জামান পাঁচশোর বেশি ছবি এঁকেছেন।

আরও পড়ুন চটপট বানিয়ে ফেলুন ডিম ছাড়া ওমলেট

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের