রহস্য! রূপপুর পারমাণবিক বিদ্যু‍ৎ কেন্দ্রে আটদিনে ৫ রুশ নাগরিকের মৃত্যু

একের পর এক রুশ নাগরিকের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি, রূপপুর: সময় যত গড়াচ্ছে ততই ঘণীভূত হচ্ছে রহস্য। রবিবার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত আরও এক রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে গত আট দিনে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরের বিদ্যু‍ৎ কেন্দ্রে কর্মরত পাঁচ রুশ নাগরিকের মৃত্যু হলো। একের পর এক রুশ নাগরিকের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। পুলিশ দাবি করেছে, অধিকাংশ রুশ নাগরিকই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তবে তাতে আশ্বস্ত হতে পারছেন না নির্মাণাধীন পারমাণবিক বিদ্যু‍ৎ কেন্দ্রে কর্মরত অন্যান্য শ্রমিক-কর্মচারীরা।
গত ২৮ জানুয়ারি রূপপুর বিদ্যু‍ৎ কেন্দ্রে বারচেনকো আলেক্সাই নামে এক রুশ কর্মী প্রথমে অসুস্থ হন। তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকি‍ৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বারচেনকোর মৃত্যুর চারদিন বাদে ২ ফেব্রুয়ারি শাকিরভ আলেক্সাই নামে আরও এক রুশ নাগরিক অসুস্থ হয়ে পড়েন। তাঁকেও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। গত শুক্রবার রাত দুটো নাগাদ তলমাসেফ ভাইয়াসেলভের নামে আর এক রুশ নাগরিক আবাসিক ভবনের ১৪ তলার সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর জখম হন। পরে প্রকল্পের চিকিৎসকেরা গিয়ে তাঁকে মৃত ঘোষণা করেন। ওইদিন রাত তিনটে নাগাদ রুশ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার চুকিন পাভেল অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কিছুক্ষণ পর তিনি মারা যান।
ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে রূপপুর বিদ্যু‍ৎ কেন্দ্রের মধ্যে অবস্থিত আবাসিক এলাকা গ্রিন সিটির ঘরে ভেরো‍ভেরো‍ৎনিকভ আলেকজান্দ্রা নামে আরও এক রুশ নাগরিককে নিজের ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন সতীর্থরা। প্রকল্পের দায়িত্বপ্রাপ্তদের গোচরে বিষয়টি আনা হলে, তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে আলেকজান্দ্রার নিথর দেহ উদ্ধার করেন। মৃত রুশ নাগরিকের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘মৃত পাঁচ রুশ নাগরিকের মধ্যে দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অন্যরা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন। রুশ নাগরিকদের অধিকাংশই নিয়মিত মদ্যপান করতেন। মদের কোনও বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্লিনিক্যাল পরীক্ষার জন্য তাঁদের কিছু নমুনা সিআইডিতে পাঠানো হয়েছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের