গুলিস্তান বিস্ফোরণ: ঢাকা মেডিকেল কলেজে বাড়ছে আহতদের ভিড়, রক্তদানের অনুরোধ

আর্জিতে সাড়া দিয়ে ইতিমধ্যেই রক্তদানে এগিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সময় যত গড়াচ্ছে ততই ঢাকা মেডিকেল কলেজে বাড়ছে গুলিস্তানে বিস্ফোরণে আহতদের ভিড়। অগ্নিদগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়েছে শতাধিক আহতকে। গুরুতর জখম ব্যক্তিদের চিকি‍ৎসার জন্য প্রয়োজন প্রচুর রক্ত। তাই আহতদের চিকি‍ৎসায় রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান  জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকি‍ৎসকরা। সেই আর্জিতে সাড়া দিয়ে ইতিমধ্যেই রক্তদানে এগিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ।

আজ মঙ্গলবার বিকেল চারটে ৫০ মিনিট নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের উল্টোদিকে থাকা সিদ্দিক বাজারের একটি বহুতল ভবন। নিচের তলায় বিস্ফোরণ ঘটলেও ভবনটির ওপরের বেশ কয়েকটি তলও ক্ষতিগ্রস্থ হয়েছে। বিস্ফোরণের খবরে পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছিল দমকলের পাঁচটি ইঞ্জিন। পরে আরও ছয়টি ইঞ্জিন পাঠানো হয়। বিস্ফোরণে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ১৫ জনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকি‍ৎসকরা। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ক্রমশই আহতদের পরিবার-পরিজনের ভিড় বাড়ছে। আর্তনাদ আর কান্নার রোলে ভারী হয়ে গিয়েছে গোটা হাসপাতাল চত্বর। গুরুতর আহতদের বাঁচানোর জন্য প্রচুর রক্তের প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের এক চিকি‍ৎসক। প্রতিবেদন প্রকাশের সময়েও ধ্বংসস্তুপ সরিয়ে উদ্ধারকার্য চালাচ্ছেন দমকল কর্মীরা।

‘আমাকে উত্য়ক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন