বান্দরবানে সেনা-সন্ত্রাসী বন্দুকযুদ্ধ, শহিদ সেনা আধিকারিক, খতম তিন জঙ্গি

সেনা সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে টহলরত সেনা সদস্যদের উপরে হামলা চালিয়েছে কুখ্যাত জঙ্গি নেতা সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য জনসংহতি সমিতির সদস্যরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান: ফের আশির দশকের ভয়াবহ স্মৃতি ফিরে এলো। বুধবার রাতে বান্দরবানে সেনা-জঙ্গি বন্দুকযুদ্ধে শহিদ হয়েছেন এক সেনা আধিকারিক। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক সেনা সদস্য। সেনার পালটা গুলিতে খতম হয়েছে তিন জঙ্গিও। বাকি জঙ্গিদের ধরতে এলাকাজুড়ে বিশেষ টহল চলছে।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের  (আইএসপিআর) পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ বান্দরবানের রুমা উপজেলার বথিপাড়ায় বিশেষ টহল চালাচ্ছিল ২৮তম বাংলাদেশ ইনফ্যান্ট্রি  রেজিমেন্টের সেনা জওয়ানরা। নেতৃত্বে ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান। আচমকাই সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। মাথায় গুলি লাগে সেনা আধিকারিক হাবিবুর রহমানের। ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন। ফিরোজ নামে আরও সেনা জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথমে কিছুটা হতচকিত হয়ে পড়লেও পরে সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায় সেনা সদস্যরা। দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে বন্দুকযুদ্ধ চলে। সেনাসদস্যদের পাল্টা গুলিতে তিন জঙ্গি প্রাণ হারান। ঘটনাস্থল থেকে একটি সাব-মেশিনগান, ২৭৫ রাউন্ড তাজা গুলি, তিনটি ম্যাগাজিন, তিনটি গাদা বন্দুক, ৫টি মোবাইল ফোন, নগদ ৫২ হাজার ৯০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।’

সেনা সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে টহলরত সেনা সদস্যদের উপরে হামলা চালিয়েছে কুখ্যাত জঙ্গি নেতা সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য জনসংহতি সমিতির সদস্যরা। সংঘর্ষের পরেই বাকি জঙ্গিদের পাকড়াও করতে গোটা এলাকাজুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনা সদস্যরা।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের