২১ বছর বাদে পাকড়াও শেখ হাসিনাকে খুনের চেষ্টায় জড়িত ফাঁসির আসামি

গ্রেফতারের সময় ধৃতের কাছ থেকে জিহাদি বই, দুটি মোবাইল ফোন, পেনড্রাইভ ও কম্পিউটারের হার্ডডিক্স উদ্ধার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ছদ্মবেশ ধরেও শেষ রক্ষা হলো না। দীর্ঘ ২১ বছর বাদে ঢাকা মহানগর পুলিশের সন্ত্রাস দমন শাখার গোয়েন্দাদের হাতে পাকড়াও হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় জড়িত মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। মঙ্গলবার রাজধানীর খিলখেত বাজার মসজিদের সামনে গ্রেফতার হয়েছে আজিজুল হক রানা ওরফে শাহনেওয়াজ ওরফে রুমান (৪৪)। গ্রেফতারের সময় ধৃতের কাছ থেকে জিহাদি বই, দুটি মোবাইল ফোন, পেনড্রাইভ ও কম্পিউটারের হার্ডডিক্স উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ খবর জানিয়েছেন সিটিটিসি প্রধান অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান।

২১ বছর আগে ২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর সফরসঙ্গীদের খুনের উদ্দেশে মাটির নিচে ৪০ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়েছিল। এছাড়াও হেলিপ্যাডের পাশে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্যরা। জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা মুফতি হান্নানের সঙ্গে বোমা পুঁতে রাখার দায়িত্ব পালন করেছিল আজিজুল হক। ঘটনার কথা জানাজানি হওয়ার পরে গা ঢাকা দেয় সে।

তার পরে দীর্ঘ ২১ বছর ছদ্মবেশ ধরে পালিয়ে ছিল আজিজুল হক।  কয়েকবার দেশ ত্যাগের পরিকল্পনাও করে ব্যর্থ হয়ে ঢাকাসহ বিভিন্ন জেলার ভিন্ন ভিন্ন নামে আত্মগোপনে ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনের চেষ্টায় জড়িতদের ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশের পরেই আজিজুলকে পাকড়াও করতে কোমর কষে ঝাঁপান গোয়েন্দারা। অবশেষে ২১ বছর বাদে সাফল্য মিলল। কেন প্রধানমন্ত্রীকে খুনের চেষ্টায় জড়িত একজন আসামিকে ধরতে ২১ বছর লাগল সে প্রশ্নের জবাবে এদিন ঢাকা মহানগর পুলিশের সিটিসিসি প্রধান আসাদুজ্জামান বলেন, ‘আজিজুল ঘন ঘন নিজের অবস্থান বদলানোয় তাকে পাকড়াও করতে সময় লেগেছে।’ এখনও ওই মামলায় মোহাম্মদ ইউসুফ, লোকমান, শেখ এনামুল ও মিজানুর রহমান নামে চার আসামিকে পালিয়ে রয়েছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের