আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাসিনা জমানার বিদেশ মন্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টা মামলা রুজু

নিজস্ব প্রতিনিধি, সিলেট: খুনের চেষ্টা মামলায় এবার নাম জড়াল দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানায় বিদেশ মন্ত্রীর দায়িত্ব পালনকারী এ কে এম আবদুল মোমেনের। তাঁর সঙ্গে মামলায় অভিযুক্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। গত মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে সিলেটের কোতোয়ালি থানায় দুজনের নামে খুনের চেষ্টা ও বিস্ফোরক রাখার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরের সদরপুর গ্রামের বাসিন্দা আলাল মিয়া। মামলায় মোট ১৫৩ জনকে আসামী করা হয়েছে। যদিও মামলার বিষয়ে প্রাক্তন বিদেশমন্ত্রী মোমেন কিংবা জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান কোনও মন্তব্য করতে রাজি হননি।

থানায় জমা দেওয়া অভিযোগ পত্রে অভিযোগকারী বলেছেন, গত ৪ অগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সিলেট নগরের মিরবক্সটুলায় খায়রুন ভবনের সামনের সড়কে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা ঝাঁপিয়ে পড়ে। কাজ শেষে বাড়ি ফেরার পথে তার উপরেও হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। ওই হামলার নেতৃত্বে ছিলেন প্রাক্তন বিদেশ মন্ত্রী একেএম আবদুল মোমেন-তারিন জাহানরা। চিকি‍ৎসাধীন থাকায় এতদিন মামলা দায়ের করতে পারেননি।’

উল্লেখ্য, গত ৫ সেনা বিদ্রোহের মুখে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর থেকেই আওয়ামী লীগের শির্ষ নেতা এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ ক্রিকেটার-সাংবাদিক, অভিনেতা-অভিনেত্রীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা হয়েছে খুনের মামলা। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী শমী কায়সার, ক্রিকেটার সাকিব আল হাসান, সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু। এবার সেই তালিকায় নাম জুড়ল অভিনেত্রী তথা মডেল তারিন জাহানের। মুক্তিযুদ্ধের সমর্থক হিসাবে পরিচিত ৪২ বছর বয়সী অভিনেত্রী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অন্যতম কেন্দ্রীয় সম্পাদক। সেই কারণেই তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

পাকিস্তান জুজু! বাংলাদেশকে আরও ৫ হাজার টন ডিজেল পাঠাল মোদি সরকার

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ