বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য সোনার দোকান বন্ধের ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মিথ্যা মামলায় ব্যবসায়ীকে গ্রেফতারের  প্রতিবাদে বুধবার (২৮ মে) সন্ধে থেকে বাংলাদেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল সোনার দোকান। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় জানিয়েছন, ‘সমিতির সহ সভাপতি রিপনুল হাসানকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদেই দেশের স্বর্ণ ব্যবসায়ীরা সর্বসম্মতভাবে অনির্দিষ্টকালের জন ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। যতদিন না রিপনুল হাসানকে নিঃশর্ত মুকতি দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত দেশের কোনও সোনার দোকানের ঝাঁপ খুলবে না’। বিয়ের মরসুমে সোনার দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা করায় চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

এদিন সন্ধ্যায় ঢাকার তাঁতিবাজার থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সহসভাপতি রিপনুল হাসানকে। যদিও কী কারণে তাঁকে গরেফতার করা হয়েছে, তা নিয়ে ঢাকা মহানগর পুলিশের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। রিপনুল হাসানকে তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ছিঁচকে চোরের মতো গ্রেফতারের খবর জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন সোনার দোকানের মালিকরা। তদারকি সরকারের পুলিশের গুন্ডাগর্দির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেশের সব সোনার দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় সাংবাদিকদের জানিয়েছেন, ‘সমিতির  সহসভাপতি রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফরের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশের সব সোনার দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’

উল্লেখ্য, তদারকি সরকারের জমানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টির খুল্লামখুল্লা তোলাবাজিতে নাভিশ্বাস উঠেছে দেশের শিল্পপতিদের। একাধিক বণিক সভার তরফে খোলাখুলি ইউনূস সরকারের দমন-পীড়ন নিয়ে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। বহু শিল্প প্রতিষ্ঠান ইতিমধ্যেই বন্ধ হয়েছে। ধুঁকছে আরও অনেক শিল্প সংস্থা। একাধিক বিদেশি সংস্থা পাততাড়ি গুটিয়েছে। আসন্ন ঈদের পরে দেশের বহু শিল্প সংস্থার দরজা বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন শিল্প বিশেষজ্ঞরা।

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু