আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম স্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতেই চরম লজ্জার মুখোমুখি বাংলাদেশ। বিস্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম বলে এক প্রতিবেদনে জানিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। যদিও বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থার রিপোর্ট নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের পক্ষ থেকে ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২১’ রিপোর্ট প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে দুর্নীতির ক্ষেত্রে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ। ২০২০ সালে ২৬ সূচক পেয়ে বাংলাদেশের স্থান ছিল ১২তম স্থানে। আর গত বছর একই সূচক পেয়ে ১৩তম স্থানে রয়েছে। দেশে দুর্নীতির পিছনে ক্ষমতার অপব্যবহার, মতপ্রকাশ ও জবাবদিহিতার অভাবকে অন্যতম কারণ। উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা পাঁচ বছর বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে টিআই প্রতিবেদনে তালিকাভুক্ত হয়েছিল বাংলাদেশ। তবে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে অবস্থার কিছুটা পরিবর্তন হয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ  ডেনমার্ক, ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড। তিন দেশই ৮৮ সূচক পেয়েছে। ৮৫ সূচক পেয়ে যৌথভাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর, সুইডেন ও নরওয়ে এবং ৮৪ স্কোর পেয়ে তৃতীয়স্থানে সুইজারল্যান্ড।

দক্ষিণ এশিয়ার দেশগুলিতে দুর্নীতি জাঁকিয়ে বসেছে বলেই টিআইয়ের রিপোর্টে বলা হয়েছে। তবে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে ভূটান। পাহাড়ি দেশটি বিশ্বে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে ২৫তম স্থানে। ৮৫তম স্থানে রয়েছে ভারত। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে আফগানিস্তান।

Published by:

Share Link:

More Releted News:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, হিন্দু শিক্ষককে গ্রেফতার

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ