খেলা শুরু তারেকের, ভারতীয় বিমান সংস্থার জন্য বন্ধ বাংলাদেশের আকাশ পথ

ভারতীয় বাজেট এয়ারলাইন সংস্থা স্পাইসজেটের উপর নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের মসনদে বসেই খেলা শুরু বিএনপি নেতা তারেক রহমান। গত ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হয়ে শপথ নিয়েছেন তারেক রহমান। আর মসনদে বসেই ভারতের উপর ছড়ি ঘোরাতে শুরু করে দিলেন তিনি। এবার ভারতীয় বাজেট এয়ারলাইন সংস্থা স্পাইসজেটের উপর নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ। বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করার জন্যে বাংলাদেশ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। একটি প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের আকাশসীমা বন্ধ ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেটের জন্যে। বাংলাদেশের এই নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছে ভারতীয় বিমান সংস্থাটি।

এর ফলে কলকাতা থেকে উত্তর-পূর্ব ভারতের গুয়াহাটি বা ইম্ফলগামী বিমানগুলোকে বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে অনেকটা পথ ঘুরে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। গতকাল থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। অভিযোগ, আকাশসীমা ব্যবহারের ফি বাবদ স্পাইসজেটের কাছে মোটা অঙ্কের টাকা পায় বাংলাদেশের বিমান চলাচল কর্তৃপক্ষ। তাই সেই বিমান সংস্থাকে আর বাংলা দেশের আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না। আরও অভিযোগ, দিনের পর দিন ভারতীয় বিমান সংস্থাটির কাছে পাওনা টাকার জন্যে নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু তাও বকেয়া পাওনা পরিশোধ করেনি স্পাইসজেট। তাই অনির্দিষ্টকালের জন্যে বাংলাদেশের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে, সেখান দিয়ে আর স্পাইস জেটের কোনও বিমান উড়তে পারবে না। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’-এর দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার থেকেই বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে দীর্ঘতর রুট ব্যবহার করছে স্পাইসজেটের ফ্লাইটগুলি।

এ নিয়ে স্পাইসজেটের একজন মুখপাত্র জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁরা বিষয়টি সমাধানের জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। এটি একটি নিয়মিত ব্যবসায়িক প্রক্রিয়া। বকেয়া পরিশোধের বিষয়টি গঠনমূলক আলোচনার মাধ্যমেই সমাধানের হবে। দীর্ঘ ১৭ বছর পর গতবছর ডিসেম্বরে দুর্নীতির অভিযোগে পলাতক বিএনপি সুপ্রিমো প্রয়াত খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বাংলাদেশে ফেরেন। আর ফিরেই ছক্কা হাঁকালেন তিনি। বিপুল ভোটে জিতে বাংলাদেশের মসনদে বসলেন তিনি। আর প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েই ভারতের দিকে কুনজর দিলেন তিনি। প্রথমেই ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেটের জন্যে নিজের দেশের আকাশপথ বন্ধ করলেন।

 

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি