কড়া নিরাপত্তায় শুরু বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট

বহু প্রতীক্ষিত দিন আজ। শুক্রবার ২৮ জানুয়ারি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু প্রতীক্ষিত দিন আজ। শুক্রবার ২৮ জানুয়ারি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। রয়েছে কড়া নিরাপত্তা, সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। কোভিড পরিস্থিতির কথা মাথাতে রেখেই চলছে ভোটগ্রহণ। ঢাকার তেজগাঁওয়ে এফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। সেই নির্বাচন দেখতে বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমিয়েছে আমজনতা।

নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই এফডিসি প্রাঙ্গণে তারকা ভোটার ও প্রার্থীদের আনাগোনা শুরু হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির পদে কে বসবেন? দুই প্যানেলের মধ্যে চলছে প্রতিদ্বন্দিতা। কাঞ্চন-নিপুণ প্যানেল ও মিশা-জায়েদ প্যানেল, এই দুই প্যানেলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দিতা। কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন, সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন, সহ-সভাপতি পদে রিয়াজ ও ডি এ তায়েব। সাধারণ সম্পাদক পদে নিপুণ, সহ-সাধারণ সম্পাদক পদে আছেন সাইমন সাদিক। সাংগঠনিক সম্পাদক শাহনূর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিরব হোসেন, দফতর ও প্রচার সম্পাদক আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন, কোষাধ্যক্ষ পদে আজাদ খান। কার্যকরী পরিষদের সদস্যের প্যানেলে রয়েছেন- অমিত হাসান, ফিরদৌস আহমেদ, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমীন, কেয়া, পরীমণি, গাঙ্গুয়া ও সীমান্ত।

অপরদিকে মিশা-জায়েদ প্যানেল থেকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন সভাপতি পদে মিশা সওদাগর, সহ-সভাপতি পদে মনোয়ার হোসেন, ডিপজল-রুবেল। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান, সহ-সাধারণ পদে সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, দফতর ও প্রচার সম্পাদক জে কে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ ফারহান।

কার্যকরী পরিষদের সদস্য পদে রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুনা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ ও নাদের খান। নির্বাচন উপলক্ষে বিএফডিসির ভেতরে-বাইরে পুলিশ মোতায়েন রয়েছে। সমস্ত রকম অপ্রীতিকর অবস্থা এড়াতে রয়েছে কড়া নিরাপত্তা।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের