‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সেনা অভ্যুত্থানে ক্ষমতা হারানোর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামী বুধবার (৫ অগস্ট) দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হাজির থাকছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ওই খবর প্রকাশিত হতেই তেলেবেগুনে জ্বলে উঠেছে তারেক রহমানের সরকার। আজ সোমবার (৩ অগস্ট) বিদেশ  মন্ত্রকে এক সাংবাদিক সম্মেলনে দিল্লিকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তাঁর কথায়, ‘কোনও দেশের ভূখণ্ড ব্যবহার করে এমন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হলে তা বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর কী প্রভাব ফেলতে পারে, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।’ তিনি এও জানিয়েছেন, ‘পলাতক আওয়ামী লীগ নেত্রীর ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন নিয়ে দিল্লির অবস্থান জানতে চেয়েছে বাংলাদেশ।’

পাশাপাশি এদিন বাংলাদেশে নিযুক্ত  ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। সূত্রের খবর, বৈঠকে শেখ হাসিনার বুধবারের সাংবাদিক সম্মেলন নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন তারেকের দূত। তিনি ভারতের রাষ্ট্রদূতকে বলেন, ‘পলাতক শেখ হাসিনা-সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনও ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনও কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।’

২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের মুখে ঢাকা থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশের ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তেজগাঁও বিমানঘাঁটি থেকে বিশেষ বিমানে নেমেছিলেন হিন্ডনের বায়ুসেনা ঘাঁটিতে। তার পর থেকে দিল্লির এক গোপন জায়গায় ডেরা বেঁধেছেন তিনি। ওই গোপন ডেরা থেকে একাধিকবার আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন। এমনকি একাধিক সংবাদমাধ্যমে ইমেল সাক্ষা‍ৎকারও দিয়েছেন। দিল্লিতে থাকাকালীনই ২০২৫ সালের নভেম্বরে জুলাই আন্দোলনে গণহত্যার অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত মাসেই এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে বঙ্গবন্ধু তনয়া জানিয়েছিলেন, চলতি বছরের ডিসেম্বরেই তিনি বাংলাদেশে ফিরবেন। দেশে ফিরে আত্মসমর্পণ করবেন। শুধু তিনি নন, বাংলাদেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারাও দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছিলেন। গত সপ্তাহে আর একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে শেখ হাসিনা আশঙ্কা প্রকাশ করেছিলেন, দেশে ফিরলে তিনি খুন হয়ে যেতে পারেন। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পরেই তারেক রহমান সরকারের আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়ে দিয়েছিলেন, ঢাকায় পা রাখা মাত্রই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে।

এফসিসি সাউথ এশিয়ার তরফে জানানো হয়েছে, ‘বুধবারের সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনার পাশাপাশি প্যানেলে থাকছেন সজীব ওয়াজেদ জয়, প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রাক্তন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান, প্রাক্তন কূটনীতিবিদ আমিনুল হক পলাশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক ও বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং শাহ মোহাম্মদ বখতিয়ার হাজির থাকবেন।’ দিল্লিতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যেই একাধিকবার আপত্তির কথা জানানো হয়েছে। কিন্তু মোদি সরকার ওই আপত্তিকে পাত্তাই দেয়নি। ফলে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কের খানিকটা অবনতি ঘটেছে। ফের শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন ঘিরে দুই দেশের মধ্যে সঙ্ঘাতের মাত্রা চড়ছে।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের