ফের অগ্নিগর্ভ ঢাকা, অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বন্ধ ট্রেন চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: টানা দ্বিতীয় দিন অটোরিকশা চালকদের বিক্ষোভ ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল ঢাকা। বিক্ষোভকারীদের হঠাতে রাবার বুলেটের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ছুড়তে হয়েছে পুলিশকে। পাল্টা অটোরিকশা চালকদের অবরোধের জেরে ঢাকা থেকে দেশের বিভিন্ন অংশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) হাইকোর্টের তরফে তিন দিনের মধ্যে ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশ দেওয়া হয়। ওই দিন রাতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারি রিকশার ধাক্কায় আফসানা করিম নামের এক ছাত্রী প্রাণ হারান। হাইকোর্টের অমানবিক নির্দেশে ফুঁসে ওঠেন গরিব রিকশা চালকরা। তাদের বক্তব্য, রিকশা চালিয়েই সংসারে চালান তাঁরা। বন্ধ হয়ে গেলে কীভাবে সংসারের ভরনপোষণ করবেন। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান অটোরিকশা চালকরা। বিভিন্ন জায়গায় ছয় থেকে সাত ঘণ্টা সড়ক অবরোধ করেন  চালকরা। দুপুরে মহাখালীতে রিকশাচালকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা একাধিক ভবন ও পুলিশের গাড়ি ভাঙচুর করেন। বিভিন্ন জায়গায় অবরোধের ফলে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল ছয় ঘন্টার বেশি বন্ধ ছিল। শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে সেনা নামাতে হয়। সেনাবাহিনী বিক্ষোভকারীদের উপরে ব্যাপক লাঠিচার্জ করে হঠিয়ে দেয়।

এদিন সকালে ফের রাজপথে নামেন অটোরিকশা চালকরা। বিভিন্ন সড়ক অবরোধ করেন তাঁরা। বেশ কয়েকশো চালক জুরাইনে রেললাইন অবরোধ করেন। ফলে বেলা ১১টা থেকে থেকে ঢাকা-নারায়ণগঞ্জ এবং ঢাকা থেকে খুলনা ও রাজশাহীগামী ট্রেন  চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ অবরোধ সরাতে গেলে দু’পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। পুলিশ লাঠি চালালে, উর্দিধারীদের লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলোপাথাড়ি কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর