ঢাকা-দিল্লি সঙ্ঘাত তুঙ্গে, BSF-কে হুমকি বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর প্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা আন্দোলনের জেরে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে। আর বঙ্গবন্ধু কন্যার ক্ষমতা হারানোর পরেই ভারত- বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে। এই আবহে এবার ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে হুমকি দিলেন বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) হুঙ্কার ছেড়ে তিনি বলেছেন, সীমান্ত রক্ষা নিয়ে  বিএসফকে কোনও ধরনের ছাড় দেওয়া হবে না। চোখে চোখ রেখেই লড়াই করবে বিজিবি জওয়ানরা। যোগ্য প্রত্যুত্তর দেওয়া হবে।

তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘সীমান্তরক্ষার নিয়ে  বিএসফকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।  আমরা সীমান্তরক্ষার জন্য বদ্ধপরিকর।‘ বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তর থেকে সাংবাদিক সম্মেলনের সময় এমনটাই দাবি করেছেন  সীমান্তরক্ষী বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বলা বাহুল্য, কোটা আন্দোলনের জেরে চাপের মুখে পড়ে বাংলাদেশ ছেড়ে পালান শেখ হাসিনা। এরপর থেকে বাংলাদেশ সীমান্ত নিয়ে ভারতের অবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।

এই নিয়েও এদিন  সীমান্তরক্ষী বাহিনীর প্রধান মেজর জেনারেল জানিয়ে দিয়েছেন, ‘কিছু কিছু ক্ষেত্রে যেখানে ভারতীয় সেনাবাহিনী আসার কথা নয় সেখানে তাদের মুভমেন্ট নজরে এসেছে। তবে ভারতের সেনাবাহিনী এই ঘটনা স্বীকার করেনি। তাই আমরা সীমান্তে বাড়িয়ে দিয়েছি নিরাপত্তা। সমস্ত দিক থেকে নজর রাখা হচ্ছে।‘এছাড়াও বিজিবি মহাপরিচালক আরও বলেন,’ কেউ দেশের খবর বিএসএফের কাছে প্রচার করে দিচ্ছে বলে খবর এসেছে। আমরা এসব অপরাধীদের চিহ্নিত করে আইনী পদক্ষেপ নেব।‘

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৬

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক