হাসিনাকে উচ্ছেদকারীদের পোষ্যদের জন্য কোটা চালু করল মোল্লা ইউনূসের সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্রমশই খসে পড়ছে মুখোশ। গত বছরের জুলাই-অগস্টে মুক্তিযোদ্ধাদের জন্য চালু কোটা বাতিলের দাবিতে রাস্তায় নেমেছিল পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘কোটা নয়, মেধা’ শ্লোগানে কম্পিত হয়েছিল রাজধানী ঢাকার রাজপথ। ওই আন্দোলনেই পতন ঘটেছিল শেখ হাসিনা সরকারের। ক্ষমতায় এসেই দেশ থেকে মুক্তিযোদ্ধাদের জন্য চালু থাকা কোটা বাতিল করে দিয়েছিল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। অথচ এবার হাসিনাকে উচ্ছেদকারীদের পোষ্যদের জন্য চালু হল কোটা। রবিবার (২ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা দফতরের তরফে বিভিন্ন স্কুল-কলেজের কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, ‘প্রধানমন্ত্রীর কুর্সি থেকে শেখ হাসিনাকে হটানোর কৃতিত্ব যাদের সেই ‘জুলাইযোদ্ধা’  ও ‘জুলাই শহিদ’ পরিবারের সন্তানদের জন্য ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ আসন বরাদ্দ রাখতে হবে। মেধার কোনও মূল্য থাকবে না। পোষ্য পরিচয়ই গুরুত্বপূর্ণ হবে।’ ইতিমধ্যেই ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদরা। তাঁদের প্রশ্ন, ‘কোথায় গেল কোটা তুলে দিয়ে  মেধার ভিত্তিতে ভর্তি-নিয়োগের জন্য গলার শিরা ফোলানো আন্দোলনকারীরা?’

গত জুলাই-অগস্টে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পরিকল্পনামতোই রাস্তায় নেমেছিল মুক্তিযুদ্ধ বিরোধী বিভিন্ন সংগঠন ও দলের পড়ুয়া। ওই আন্দোলনের জেরেই ক্ষমতা থেকে সরতে হয় বঙ্গবন্ধু কন্যাকে। গত ৮ অগস্ট ‘রাজাকার’ মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় তদারকি সরকার। ক্ষমতায় বসেই মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ‘শত্রু’ হিসাবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে। গত মাসেই পাকিস্তানপন্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সরকারি অর্থে প্রতিপালিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর কুর্সি থেকে শেখ হাসিনাকে উচ্ছেদকারী ও স্বঘোষিত মুক্তিযুদ্ধবিরোধীদের ‘জুলাইযোদ্ধা’ হিসাবে সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১৭ ফেব্রুয়ারি তদারকি সরকারের ত্রাণ উপদেষ্টা তথা একাত্তরের মুক্তিযুদ্ধে রাজাকার বাহিনীর অন্যতম সদস্য ফারুখ ই আজম জানিয়েছিলেন, ‘শিগগিরই জুলাই অধিদফতর নামে আলাদা একটি দফতর গড়া হবে। ওই দফতরের মাধ্যমেই শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো জুলাই-অগস্টের আন্দোলনকারীদের স্বীকৃতি দেওয়া হবে। যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে ৩০ লক্ষ টাকা দেওয়া হবে। চলতি বছরে দেওয়া হবে ১০ লক্ষ। আগামী বছর দেওয়া হবে ২০ লক্ষ। আর ‘জুলাইযোদ্ধা’রা আজীবন চিকিৎসার সুবিধা এবং ভাতাও পাবেন। যারা গুরুতর আহত তারা এককালীন পাঁচ লাখ টাকা পাবেন এবং প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। একটি অঙ্গহানি হয়েছে যাদের তারা প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাতা পাবেন এবং এককালীন ৩ লাখ টাকা পাবেন। সামান্য আহতরা চাকরি-সহ পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন। আহতদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারি, আধা-সরকারি ও অন্যান্য চাকরিতে তারা অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ পাবেন।’

 

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?