সেনা সদস্যদের ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আর্জি প্রাক্তন সেনা প্রধানদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে ফের রক্তাক্ত বাংলাদেশ। আজ রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি ঘিরে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে গোটা দেশ। সন্ধে পৌনে ছয়টা পর্যন্ত রাজধানী ঢাকা-সহ ১৪ জেলায় বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে শাসকদল আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার ও পুলিশের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৪৩ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সন্ধে ছয়টা থেকে ফের দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়েছে। এবার সরকারের মাথাব্যথা বাড়িয়ে সেনাবাহিনীর জওয়ানদের ছাউনিতে ফিরে যাওয়ার আর্জি জানালেন দেশের দুই প্রাক্তন সেনাপ্রধান-সহ বাহিনীর প্রাক্তন কর্তারা।

এদিন রাজধানীর রাওয়া ক্লাব অডিটোরিয়ামে জরুরি সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন সেনা কর্তারা। ওই সাংবাদিক সম্মেলনে প্রাক্তন সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া অভিযোগ করেন, ‘বর্তমান সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে সেনাবাহিনীর অপব্যবহার করছে। রাজনৈতিক সঙ্কটকে সামরিকীকরণের উদ্যোগ নিয়েছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে অদূরদর্শিতাকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘দেশের নীতিনির্ধারকেরা যদি বিবেক, বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়তেন, তাহলে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড়, করুণ, মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটত না। অসহায় নাগরিকেরা প্রয়োজনীয় এবং জরুরি চিকিৎসাও পাচ্ছেন না। তার ওপরে সন্ত্রাসীদের মাধ্যমে বাড়িঘর, মেস চিনিয়ে ধরে নিয়ে যাওয়ার মতো ভয়ংকর ঘটনা। মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন অথবা পালিয়ে বেড়াচ্ছেন হাজার হাজার নিরপরাধ কিশোর–কিশোরী, তরুণ-তরুণী, যুবক-যুবতী।

পড়ুয়াদের সবক শেখানোর জন্য স্বৈরাচারী শেখ হাসিনার সরকার যে নির্যাতন শুরু করেছে তার অংশীদার না হওয়ার জন্য সেনা আধিকারিক ও জওয়ানদের প্রতি অনুরোধ জানিয়েছেন আর এক প্রাক্তন সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান। তিনি অবিলম্বে সামরিক বাহিনীর সদস্যদের ছাউনিতে ফিরে যাওযার আনুরোধ জানিয়েছেন।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর