সেনার হুমকিতে ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে নিহত চারজনের শেষকৃত্য সম্পন্ন

Share:

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধি রক্ষা করতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর গুলিতে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে প্রাণ হারিয়েছিলেন চার সমর্থক। অস্বাভাবিক মৃত্যু হলেও সেনাবাহিনীর হুমকিতে ময়নাতদন্ত ছাড়াই নিহত চার জনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। যদিও পঞ্চমজনের বিষয়ে বিস্তারিত খবর পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়া আওয়ামী লীগের সমর্থকদের তড়িঘড়ি শেষকৃত্যের পরেই প্রশ্ন উঠেছে নিজেদের খুনি চেহারা ঢাকতেই কী এত ত‍ৎপরতা জামায়াত ইসলামীর ঘনিষ্ঠ সেনাপ্রধান ওয়াকার উজ জামানের নেতৃত্বাধীন বাহিনীর। অন্যদিকে, গোপালগঞ্জের মানুষ যাতে চার নিরীহ যুবকের মৃত্যুর প্রতিবাদ জানাতে না পারে, তার জন্য কার্ফুর মেয়াদ আরও ২৪ ঘন্টার জন্য বাড়ানো হয়েছে। যদিও তদারকি সরকারের তরফে দাবি করা হয়েছে ‘গোপালগঞ্জ শান্ত।’

শেখ হাসিনা জমানার অবসানের পরেই গত ৫ ফেব্রুয়ারি আগাম ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দিয়েছিল তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের পোষ্যপুত্ররা। গতকাল বুধবার সেই পোষ্যপুত্ররাই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কর্মসূচি নিয়েছিল। আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত গোপালগঞ্জে যাতে বঙ্গবন্ধুর সমাধি ভাঙার কাজে কোনও বাধা না আসে তার এক সপ্তাহ আগে থেকেই পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে এলাকা ছাড়া হন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। কিন্তু গতকাল বুধবার বঙ্গবন্ধুর সমাধি রক্ষায় প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় সাধারণ মানুষ। যাদের মধ্যে কৃষক, শ্রমিক থেকে শুরু করে অতি সাধারণ মানুষ ছিলেন।

ইউনূসের পোষ্যপুত্ররা গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে শেখ মুজিবকে অস্রাব্য ভাষায় গালিগালাজ করে ভাষণ দেওয়ায় চটে যান তারা। শুরু হয় সাধারন মানুষ বনাম জঙ্গিদের লড়াই। সাধারণ মানুষের প্রতিরোধ ভাঙতে এলোপাথাড়ি গুলি চালায় সেনা সদস্যরা। তাতে প্রাণ হারান পাঁচ জন। একজনের দেহ পরিজনরা সরিয়ে নেন। বাকি চারজনের দেহ নিয়ে যাওয়া হয় গোপালগঞ্জ হাসপাতালে।। চার জনের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেন হাসপাতাল কর্তৃপক্ষ। ঠিক তখনই সেখানে হাজির হন সেনা সদস্যরা। নিহতদের আত্মীয়দের হুমকি দিয়ে বলেন, ‘কোনও ময়নাতদন্ত হবে না। এখনই লাশ নিয়ে গিয়ে কবর দিন ও পুড়িয়ে ফেলুন। না হলে আপনারাও লাশ হয়ে যাবেন।’ ওই হুমকির পরেই চিকি‍ৎসকরা ময়নাতদন্ত করার সিদ্ধান্ত বাতিল করেন। ফলে নিহতদের কারও ময়নাতদন্ত হয়নি।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) খোঁজ নিয়ে জানা গিয়েছে, নিহতদের মধ্যে দীপ্ত সাহাকে বুধবার রাতেই পৌর শ্মশানে অতি দ্রুততার সঙ্গে সেনা প্রহরায় পোড়ানো হয়। রমজান কাজীকে এশার নমাজের পর দাফন করা হয়। মোবাইল ফোন ব্যবসায়ী সোহেল রানা এবং ইমন তালুকদারকে এদিন সকালে পৌর কবরস্থানে সমাধিস্থ করা হয়। নিহত তিন জনের জন্য প্রার্থনারও (জানাজা) আয়োজন করতে পারেনি পরিজনরা। এ নিয়ে অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন। প্রশ্ন তুলেছেন- এ কোন বাংলাদেশ? বাংলাদেশ পুলিশের প্রধান বাহারুল আলম অবশ্য উল্টো কথা বলেছেন। তাঁর দাবি, ‘নিহতের পরিজনরাই মৃতদেহ নিয়ে চলে গিয়েছে।’ পুলিশ কেন বাধা দিল না জানতে চাওয়া হলে তিনি নো কমেন্টস বলে এড়িয়ে যান।’

মাটি হবে না আনন্দ, পুজোর আগেই বাংলা থেকে বিদায় নিতে পারে বর্ষা

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

সিরিয়ায় চলন্ত বাসে বন্দুকবাজের হামলা, নিহত ৭, জখম অনেকে

‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বীর, ভারত গর্বিত’, ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা মোদির

শনির বক্রী, পুজোর মাসে ৩ রাশির জীবন দিয়ে ঝড় বইবে, সাবধানে সিদ্ধান্ত নিন

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে